1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
নরসিংদী ঢাকা সিলেট মহাসড়কে পূজার ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ, বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ-গাজীপুর সংবাদ  ছাতকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীদের পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত।-গাজীপুর সংবাদ  কলকাতার স্বাধীনতা দিবস উদযাপন সমিতির ‘ওয়ার্ল্ড সম্মাননা’ পেলেন সাংবাদিক আওরঙ্গজেব কামাল সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও মানবিক সেবায় অবদানের স্বীকৃতি-গাজীপুর সংবাদ  পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামিম চৌধুরী’র পিতার ইন্তেকাল: সর্বস্তরের মানুষের অংশগ্রহণে জানাজা সম্পন্ন!-গাজীপুর সংবাদ  সফল ব্যবসায়ী নাসির মিয়াকে ঘিরে অপপ্রচারের অভিযোগ, প্রতিবাদে সরব ব্যবসায়ী ও শ্রমিকরা-গাজীপুর সংবাদ  ছাতকের চাঁদনীঘাটে প্রতিমা বিসর্জ্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি-গাজীপুর সংবাদ  যাদুকাটা নদীর দখল বুঝিয়ে দিল প্রশাসন নদীর পাড় কাটলে কঠোর ব্যবস্থা: ইউএনও-গাজীপুর সংবাদ  সাংবাদিক হত্যা ও হামলার প্রতিবাদে তাহিরপুরে মানববন্ধন, দোষীদের শাস্তি ও নিরাপত্তার দাবি-গাজীপুর সংবাদ  ছাতকে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সুনামগঞ্জ জেলা নেতৃবৃন্দ-গাজীপুর সংবাদ  ছাতক পৌর শহরে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে সাবেক সংরক্ষিত কাউন্সিলর কাকলী-গাজীপুর সংবাদ 

ঠাকুরগাঁওয়ে “১৯৭১ সেই সব দিন” চলচিত্র বিষয়ক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ৩৩১ টাইম ভিউ

হুমায়ুন কবির ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ে “১৯৭১ সেই সব দিন” চলচিত্র প্রদর্শনী বিষয়ক সংবাদ সম্মেলন

গত বুধবার ২৯ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে। এদিন রাতে শহরের গোবিন্দনগরস্থ উন্নয়ন সংস্থা ইএসডিও’র প্রধান কাযালয়ের কনফারেন্স রুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
ইএসডিও’র আয়োজনে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, চলচিত্রটির শিল্প নির্দেশক নাট্য অভিনেতা লিটু আনাম, চিত্রনাট্য ও পরিচালক হৃদি হক, অভিনেত্রী মৌসুমি হামিদ, ইএসডিও’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, ইকো পাঠশালা এন্ড কলেজের অধ্যক্ষ ড. সেলিমা আখতার, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক লুৎফর রহামান মিঠু, চলচিত্রটির চিত্রগ্রাহক মেহেদি রনি, ফরহাদ হোসেন প্রমুখ।
এ সময় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। ইএসডিও’র পৃষ্ঠপোষকতায় এবং শিল্পকলা একাডেমীর সহযোগিতায় আগামী ১, ২ ও ৩ ডিসেম্বর “১৯৭১ সেই সব দিন” চলচিত্রটি জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে প্রদর্শিত হবে বলে জানান হৃদি হক। তিনি জানান, আগামী ১ ও ২ ডিসেম্বর বিকাল ৪টা এবং সন্ধা ৬টা মিলে ২টি করে শো অনুষ্ঠিত হবে। শেষ দিন অর্থাৎ ৩ ডিসেম্বার সন্ধা ৬টায় একটি শো সহ চলচিত্রটির মোট ৫টি শো প্রদর্শিত হবে। একুশে পদক প্রাপ্ত গুণিজন ড. এনামুল হকের মূল ভাবনায়, একুশে পদক প্রাপ্ত নাট্যজন লাকী এনাম এর প্রজোজনায় এবং হৃদি হক এর পরিচালনায় চলচ্চিত্র “১৯৭১ সেই সব দিন” গত ১৮ আগষ্ট বাংলাদেশে মুক্তি পায় এবং দর্শক ও গুণীজন এর মাঝে বিপুল ভাবে সমাদৃত

হয়। শুধু দেশেই নয়, অষ্ট্রেলিয়া এবং ইউএসএ তে মুক্তি পাবার পর দর্শকের উপচে পড়া ভীড় লাগে বলে জানানো হয় প্রেস ব্রিফিংয়ে। মোট ১৪৭ মিনিটের চলচিত্রটিতে অভিনয় করেছেন মামুনুর রশিদ, আবুল হায়াত, জয়ন্ত চট্রোপাধ্যায়, গ্রিতশ্রী চৌধুরী, শিল্প সরকার অপু, মুনমুন আহমেদ, লিটু আনাম, তারিন জাহান, ফেরদৌস আহমেদ, হৃদি হক, সজল নুর, সাজু খাদেম, সানজিদা প্রিতী, আনিসুর রহমান মিলন, নাজিয়া হক অর্ষা, মৌসুমি হামিদ, জুয়েল জুহুর, ফারহানা হামিদ, আইরিন পারভীন লোপা, সোনিয়া হোসেনসহ অন্যান্যরা। সঙ্গীত ও আবহ সঙ্গীত পরিচানায় দেবজ্যোতি মিশ্র। নির্বাহী প্রযোজক ও সম্পাদক কামরুজ্জামান রনি। ৩ ডিসেম্বর ঠাকরগাঁও পাকিস্তানী হানাদার মুক্ত দিবস। ওই দিনই নতুন সুর্য ওঠা আলোয় মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের জনগণ ঠাকুরগাঁও শহরে এই দিনে ওড়ায় বাংলাদেশের লাল সবুজ হলুদ পতাকা। প্রদর্শনীর বিনিময়ে উল্লেখিত তিন দিন চলচিত্রটির প্রদর্শনির মাধ্যমে এই আনন্দ আয়োজন ঠাকুরগাঁও জেলার আপামর জনগন ও চলচিত্রটির করাকুশলী এক হয়ে উদযাপন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন হৃদি হক।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com