1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে হানিফ কোচের ধাক্কায় প্রাণ হারালো শিশু সুরাইয়া-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ২০৪ টাইম ভিউ

হুমায়ুন কবির ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ে হানিফ কোচের ধাক্কায় বুধবার (১৩ ডিসেম্বর)সুরাইয়া আক্তার (৮) নামে এক শিশু মৃত্যু বরণ করেছে।

সদর উপজেলার ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের তেঁতুলতলা চব্বিশ টিউবওয়েল নামক স্থানে ওই শিশু রাস্তা পার হতে গিয়ে এ মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন। সুরাইয়া গাইবান্ধা জেলার সদর উপজেলার নামাপাড়া গ্রামের মৃত সাইফুল ইসলামের মেয়ে। তার মা হাসনা বেগম দ্বিতীয় বিয়ে করে চাকরির সুবাদে স্বামী-স্ত্রী ঢাকায় থাকেন।
ছোটবেলা থেকেই শিশুটি ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে তার নানা-নানির কাছে বড় হচ্ছিল।
স্থানীয়রা জানায়, ঘটনার দিন সকালে শিশুটি মাদ্রাসায় যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে রওনা হয়ে রাস্তা পার হতে গেলে হানিফ পরিবহণের একটি কোচ তাকে ধাক্কা দেয়। এতে মাথা দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় লোকজন এসে শিশুটির মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ জানান, শিশুটি মাদ্রাসা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হলে রাস্তা পারাপারের সময় সামনে থেকে হানিফ কোচটি ধাক্কা দিলে মাথা দ্বিখন্ডিত হয়ে যায়। ঘটনাস্থলে স্থানীয় লোকজন এসে মরদেহটি উদ্ধার করে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে৷ অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে৷

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com