1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
*সুনামগঞ্জ কোর্টে পিটিশন মামলা দায়ের* ছাতকে বসতবাড়ির বাউন্ডারির সাপোর্টিং ওয়াল ভেঙে ঘর নির্মাণের অভিযোগ ভূমিখেকো প্রভাবশালীর বিরুদ্ধে-গাজীপুর সংবাদ  বড়লেখায় ‘রয়েল মার্ক’ ডিজিটাল সেন্টারের উদ্বোধন-গাজীপুর সংবাদ  আশুলিয়ায় সাংবাদিক সৌরভকে আবারও হুমকি, মামলা প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় বসতবাড়িতে হামলা, নারীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় রাস্তা বিরোধ ও মসজিদে যাতায়াতে বাধা, এলাকাবাসীর ক্ষোভ-গাজীপুর সংবাদ  গজারিযা মাদক মুক্ত সমাজ গড়ার শপথ নিলেন পাঁচ শতাধিক যুবক-গাজীপুর সংবাদ  গর্বের বাকেরগঞ্জের প্রথম কেন্দ্রীয় কাউন্সিল নির্বাচন সম্পন্ন: সভাপতি মোহন ও সাধারণ সম্পাদক গনি নির্বাচিত-গাজীপুর সংবাদ  ‎পূজামণ্ডপের আলোয় ঝিলমিল করা শৈশব থামল নিমিষেই:বাসের বেপরোয়া চাকার নিচে চিরতরে হারিয়ে গেল ছোট্ট সেতু-গাজীপুর সংবাদ  ‎ রাণীশংকৈলে আলীর ইটভাটা সংলগ্ন ধানক্ষেতের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার-গাজীপুর সংবাদ  জামালপুরে জলবায়ু পরিবর্তনের জন্য সৃষ্ট ঐতিহাসিক ক্ষয়ক্ষতির ন্যায্য ক্ষতিপূরণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ 

আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে নির্বাচন করবেন এ প্রজন্মের চিত্রনায়িকা তানিন সুবহা!-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ৩৪৬ টাইম ভিউ

নিজস্ব প্রতিবেদক :-

এ প্রজন্মের জনপ্রিয় চিত্রনায়িকা তানিন সুবহা। বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। কাজ করছেন ছোট পর্দাতেও। ব্যক্তিগত কারণে আগের চেয়ে অভিনয়ে সময় কম দেন তিনি। পরিচালনা করছেন মেয়েদের সৌন্দর্যচর্চার ব্যবসা। তবে নতুন বছর থেকে নতুনভাবে কাজ শুরু করবেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

তানিন সুবহা আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, গত মেয়াদের নির্বাচনের পর কিছু তিক্ত অভিজ্ঞতা থেকে নির্বাচনে আসার সিদ্ধান্ত নিয়েছি। জয়-পরাজয় কি হবে সেটা নিয়ে আমি চিন্তিত নই। নির্বাচনে অংশ নেব এটাই চূড়ান্ত।

কি ধরণের তিক্ত অভিজ্ঞতা থেকে এমন সিদ্ধান্ত নেওয়া জানতে চাইলে কারো নাম উল্লেখ না করে তানিন বলেন, দেখুন–আমরা শিল্পীরা সম্মান চাই। এর চেয়ে বেশি কিছু চাওয়ার নেই। সমিতির বিভিন্ন আয়োজনে সব শিল্পীরা একত্র হবো। দিনটি মিলনমেলায় পরিণত হবে। একটি দিন আনন্দ-আড্ডায় কাটবে।

তবে বর্তমান কমিটি আসার পর থেকে সে রকম সুবিধা পাইনি। এমনও হয়েছে সমিতির অনুষ্ঠানে দাওয়াত পাইনি। অথচ বিগত কমিটি ছোট-বড় সব ধরণের অনুষ্ঠানে সবাইকে দাওয়াত দিত। সবার উপস্থিতিতে দিনটি আনন্দে-আড্ডায় মেতে থাকত। তাই জেদ থেকে নির্বাচনে আসার সিদ্ধান্ত নিয়েছি। কোন পদে নির্বাচন করব তা তফসিল ঘোষণার পর জানাব।

উল্লেখ্য, তানিন সুবহা অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো হলো–‘মাটির পরী’, ‘তুই আমার’, ‘দেমাগ’, ‘বেগমজান’, ‘ভালো থেকো’, ‘বীর বাঙালি’ ও ‘রাজা রানির গল্প’। মুক্তির অপেক্ষায় আছে তার ‘বীর মাতা’, ‘দুই রাজকন্যা’ ও ‘প্রেমের বাঁধন’ সিনেমাগুলো।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com