1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
ছাতকে ১৩০ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে পুলিশ-গাজীপুর সংবাদ  বড়লেখা উপজেলা ছাত্র মজলিসের সভাপতি মামনুন, সেক্রেটারি তানজিম-গাজীপুর সংবাদ  নরসিংদী ঢাকা সিলেট মহাসড়কে পূজার ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ, বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ-গাজীপুর সংবাদ  ছাতকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীদের পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত।-গাজীপুর সংবাদ  কলকাতার স্বাধীনতা দিবস উদযাপন সমিতির ‘ওয়ার্ল্ড সম্মাননা’ পেলেন সাংবাদিক আওরঙ্গজেব কামাল সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও মানবিক সেবায় অবদানের স্বীকৃতি-গাজীপুর সংবাদ  পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামিম চৌধুরী’র পিতার ইন্তেকাল: সর্বস্তরের মানুষের অংশগ্রহণে জানাজা সম্পন্ন!-গাজীপুর সংবাদ  সফল ব্যবসায়ী নাসির মিয়াকে ঘিরে অপপ্রচারের অভিযোগ, প্রতিবাদে সরব ব্যবসায়ী ও শ্রমিকরা-গাজীপুর সংবাদ  ছাতকের চাঁদনীঘাটে প্রতিমা বিসর্জ্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি-গাজীপুর সংবাদ  যাদুকাটা নদীর দখল বুঝিয়ে দিল প্রশাসন নদীর পাড় কাটলে কঠোর ব্যবস্থা: ইউএনও-গাজীপুর সংবাদ  সাংবাদিক হত্যা ও হামলার প্রতিবাদে তাহিরপুরে মানববন্ধন, দোষীদের শাস্তি ও নিরাপত্তার দাবি-গাজীপুর সংবাদ 

নৌকায় ভোট দিলেন টেলিভিশন প্রতীকের প্রার্থী ডাঃ জোবায়ের হোসেন (রাসেল)-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ২০৫ টাইম ভিউ

স্টাফ রিপোর্টার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে। প্রতীক পেয়েছেন টেলিভিশন। অথচ নিজের ভোটটা নিজের প্রাতীকে না দিয়ে দিয়েছেন নৌকা প্রতীকে। প্রার্থীর নাম ডাঃ জোবায়ের হোসেন (রাসেল)নৌকা প্রতীকে সিল মারা এমন একটি ব্যালোট পেপার হাতে নিয়ে নিজের ফেসবুক ওয়ালে নিজেই পোষ্ট করেছেন টেলিভিশন প্রতীকের প্রার্থী রাসেল। এ ঘটনায় হাস্যরসের পাশাপাশি ক্ষোভ প্রকাশ করেছেন কয়েকজন কর্মী।

সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ বাউফল আসনে প্রার্থী হয়েছেন চারজন। এর মধ্যে আওয়ামীলীগ মনোনীত আ স ম ফিরোজ নৌকা প্রতীক, জাতীয় পার্টি মনোনীত মো. মহসিন হাওলাদার লাঙ্গল প্রতীক, তৃনমূল বিএনপি মনোনীত মাহবুবুল আলম সোনালী আঁশ, বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্ট-বিএনএফ মনোনীত মো. জোবায়ের হোসেন রাসেল টেলিভিশন প্রতীক।

তবে নির্বাচনের শুরুতেই নৌকা প্রতীক ও টেলিভিশন প্রতীক ছাড়া অন্য কোন প্রতীকের তেমন কোন প্রচার প্রচারনা লক্ষ করা না গেলেও নির্বাচনের শেষের দিকে লাঙ্গল ও সোনালী আঁশের দায়সারা প্রচারনা দেখা গেছে। টেলিভিশনের জোবায়ের রাসেল প্রচার প্রচারনার জন্য নিজেকে অনিরাপদ ভেবে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে নিরাপত্তা দাবি পর্যন্ত করেছিলেন।
সে প্রেক্ষিতে তিনি পুলিশ নিয়ে প্রচার প্রচারনাও করে ছিলেন মাএ দুই দিন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ভোটার ক্ষোভের সঙ্গে বলেন, ভাবতে পারেন, টেলিভিশন মার্কায় ভোট দিলাম আমি, কিন্তু যাকে দেখে ভোট দিলাম সে কিনা ভোট দেয় নৌকায়।

টেলিভিশন প্রতীকের প্রার্থী হয়ে নৌকায় ভোট দিলেন কেন, এমন প্রশ্নের জবাবে ডা. জোবায়ের হোসেন রাসেল বলেন, আমি তো নৌকার লোক। আমার রক্তে আওয়ামীলীগ। আমি নির্বাচন করেছি দেশের স্বার্থে। এমন সুন্দর নির্বাচন তিনি আর কখনো দেখেননি বলে দাবী করেন।

উল্লেখ্য পটুয়াখালী-২ বাউফল আসনে মোট কেন্দ্র ১১৪। নৌকা পেয়েছেন- ১লক্ষ ২৪ হাজার ২শত ৯২ ভোট, সোনালী আঁশ ১হাজার ২শত ৯৫ ভোট, টেলিভিশন ২ হাজার ২শত ৩১ ভোট ও লাঙ্গল পেয়েছেন ২ হাজার ৯শত ৫১ ভোট। মোট ভোটার ২ লক্ষ ৯৩ হাজার ৩শত ২৪ জন ভোট দিলো।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com