1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
বড়লেখা উপজেলা ছাত্র মজলিসের সভাপতি মামনুন, সেক্রেটারি তানজিম-গাজীপুর সংবাদ  নরসিংদী ঢাকা সিলেট মহাসড়কে পূজার ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ, বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ-গাজীপুর সংবাদ  ছাতকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীদের পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত।-গাজীপুর সংবাদ  কলকাতার স্বাধীনতা দিবস উদযাপন সমিতির ‘ওয়ার্ল্ড সম্মাননা’ পেলেন সাংবাদিক আওরঙ্গজেব কামাল সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও মানবিক সেবায় অবদানের স্বীকৃতি-গাজীপুর সংবাদ  পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামিম চৌধুরী’র পিতার ইন্তেকাল: সর্বস্তরের মানুষের অংশগ্রহণে জানাজা সম্পন্ন!-গাজীপুর সংবাদ  সফল ব্যবসায়ী নাসির মিয়াকে ঘিরে অপপ্রচারের অভিযোগ, প্রতিবাদে সরব ব্যবসায়ী ও শ্রমিকরা-গাজীপুর সংবাদ  ছাতকের চাঁদনীঘাটে প্রতিমা বিসর্জ্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি-গাজীপুর সংবাদ  যাদুকাটা নদীর দখল বুঝিয়ে দিল প্রশাসন নদীর পাড় কাটলে কঠোর ব্যবস্থা: ইউএনও-গাজীপুর সংবাদ  সাংবাদিক হত্যা ও হামলার প্রতিবাদে তাহিরপুরে মানববন্ধন, দোষীদের শাস্তি ও নিরাপত্তার দাবি-গাজীপুর সংবাদ  ছাতকে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সুনামগঞ্জ জেলা নেতৃবৃন্দ-গাজীপুর সংবাদ 

নাটোর হালতিবিলে ১৫০ বিঘা জমিতে সমলয় প্রযুক্তিতে বোরো জাতের হিরা ধান চাষ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ৩৮৩ টাইম ভিউ

মোঃ মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

নাটোরের নলডাঙ্গার হালতিবিলে সমলয় প্রযুক্তিতে ১৫০ বিঘা জমিতে উচ্চ ফলনশীল হাইব্রিড হিরা-২ জাতের বোরো ধানের চাষাবাদ শুরু হয়েছে। এ প্রযুক্তিতে নলডাঙ্গার ৫০ জন কৃষক ১৫০ বিঘা জমিতে চাষাবাদ শুরু করেছেন। এ রোরো ধান চাষাবাদে সরকার প্রায় ১৪ লাখ ২৮ হাজার টাকার প্রণোদনা দিয়েছেন।

গত সোমবার (১৫ জানুয়ারী) দুপুরে নলডাঙ্গার হালতি বিলে রাইস ট্রান্সপ্লান্টার মেশিনে বোরো ধানের চারা রোপন কার্যক্রম শুরু করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন-নাটোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ আব্দুল ওয়াদুদ, নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)
দেওয়ান আকরামুল হক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক (উদ্যান) শামসুন নাহার ভুঞা, অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) কল্যাণ প্রসাদ পাল, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ রাকিবুল হাসান, নলডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ ফৌজিয়া ফেরদৌস, অতিরিক্ত কৃষি অফিসার মোঃ কিশোয়ার হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো: সাজ্জাদ হোসাইন প্রমুখ।

কৃষি বিভাগ সুত্রে জানা গেছে, সমলয় প্রযুক্তিতে চাষাবাদ হলো নির্দিষ্ট সময়ে একই জাতের ফসল চাষাবাদের মাধ্যমে ফসলের রোপন ও কর্তণের সময় কম লাগে। এছাড়াও উৎপাদন খরচ পড়ে। সাধারনত ট্রেতে করে পলিথিন মোড়ানো হাউজে বীজতলা তৈরী এবং পরম যত্নে মাত্র ১৮ থেকে ২০ দিনেই রোপনের উপযোগী চারা প্রস্তুত করা যায়। সেইসব পূর্ণাঙ্গ চারাগুলো রাইস ট্রান্সপ্লান্টারে লাইন লোগো পদ্ধতি ব্যবহার করে রোপন করা হয় জমিতে।

নাটোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল ওয়াদুদ বলেন, নাটোরে ৫০ জন কৃষক এ পদ্ধতিতে ১৫০ বিঘা জমিতে চাষাবাদ শুরু করেছেন। এতে করে তুলনামুলক খরচ কম, শ্রমিক সংকট নিরসন ও সময় সাশ্রয় হবে। এতে করে কৃষকরা লাভবান হবেন। অন্য কৃষকরা এ বোরো ধান চাষে আগ্রহী হবেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com