1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম:
ছাতকে ১৩০ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে পুলিশ-গাজীপুর সংবাদ  বড়লেখা উপজেলা ছাত্র মজলিসের সভাপতি মামনুন, সেক্রেটারি তানজিম-গাজীপুর সংবাদ  নরসিংদী ঢাকা সিলেট মহাসড়কে পূজার ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ, বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ-গাজীপুর সংবাদ  ছাতকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীদের পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত।-গাজীপুর সংবাদ  কলকাতার স্বাধীনতা দিবস উদযাপন সমিতির ‘ওয়ার্ল্ড সম্মাননা’ পেলেন সাংবাদিক আওরঙ্গজেব কামাল সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও মানবিক সেবায় অবদানের স্বীকৃতি-গাজীপুর সংবাদ  পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামিম চৌধুরী’র পিতার ইন্তেকাল: সর্বস্তরের মানুষের অংশগ্রহণে জানাজা সম্পন্ন!-গাজীপুর সংবাদ  সফল ব্যবসায়ী নাসির মিয়াকে ঘিরে অপপ্রচারের অভিযোগ, প্রতিবাদে সরব ব্যবসায়ী ও শ্রমিকরা-গাজীপুর সংবাদ  ছাতকের চাঁদনীঘাটে প্রতিমা বিসর্জ্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি-গাজীপুর সংবাদ  যাদুকাটা নদীর দখল বুঝিয়ে দিল প্রশাসন নদীর পাড় কাটলে কঠোর ব্যবস্থা: ইউএনও-গাজীপুর সংবাদ  সাংবাদিক হত্যা ও হামলার প্রতিবাদে তাহিরপুরে মানববন্ধন, দোষীদের শাস্তি ও নিরাপত্তার দাবি-গাজীপুর সংবাদ 

কাপাসিয়ায় ক্বেরাত প্রতিযোগিতায় ২০ জন হাফেজ ও ক্কারী পুরস্কার পেলেন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ২১৪ টাইম ভিউ

কাপাসিয়া( গাজীপুর) প্রতিনিধি: এসএম মাসুদ

গাজীপুরের কাপাসিয়ায় ২য় বার্ষিক ক্বেরাত ও হদর প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা এবং তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলা কড়িহাতা ইউনিয়ন পিরিজপুর উচ্চ বিদ্যালয় মাঠে শোয়াইব হজ্ব ট্রাভেলস ও আবির্ভাব সমাজ কল্যাণ সংঘ এবং বৃহত্তর পিরোজপুর এলাকাবাসীর উদ্যোগে ক্বেরাত ও হদর প্রতিযোগিতায় কাপাসিয়া উপজেলায় অবস্থিত বিভিন্ন মসজিদের ইমাম,শিক্ষক এবং মাদ্রাসার ছাত্ররা অংশগ্রহণ করেন।

শোয়াইব হজ্ব ট্রাভেলস সার্ভিস প্রোপ্রাইটর ও আবির্ভাব সমাজ কল্যাণ সংঘের সভাপতি
শোয়াইব হোসেন খানের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ক্বেরাত ও হদর এবং কোরআন মাহফিলে তাফসির পেশ করেন হাফেজ কারী মাওলানা আব্দুর রহিম আল মাদানী দা.বা. ও মুফতি মাহমুদুল হাসান সহ এলাকার উলামায়ে কেরাম গন।

উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আমানত হোসেন খাঁন। ইসলামী আন্দোলন গাজীপুর মহানগর শাখার সভাপতি আলহাজ্ব ফয়েজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন কড়িহাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহবুবুল আলম মোড়ল। বিশেষ অতিথি ইউনাইটেড এক্সপোর্ট লিমিটেড ম্যানেজিং ডাইরেক্টর এস এম রফিক, ইউপি সদস্য মো: কবির হোসেন কফিল উদ্দিন, আবির্ভাব সমাজ কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম খান কেসলু, কড়িহাতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মোল্লা মতিন, পরিচালনা করেন হাফেজ মাওলানা আমিন বিন জালাল,সিনিয়র শিক্ষক তানভীর আহমেদ ,মো: শেখ শফিউদ্দিন, মো: কামাল হোসেন।

এ-সময় বিজয়ী ইমাম ও শিক্ষকদের মধ্যে প্রথম স্থান অধিকারী মোহাম্মদ খাঁন বিনা খরচে ওমরা পালনের সুব্যবস্থা, দ্বিতীয় স্থান অধিকারী মাওলানা মিনহাজুল ইসলাম পেলেন ৩০ হাজার টাকা , তৃতীয় স্থান মহসিন পেলেন ২০ হাজার টাকা। ছাত্রদের মধ্যে প্রথম স্থান অধিকারী মোহাম্মদ মিজানুর রহমান কে বিনা খরচে ওমরা পালনের সুব্যবস্থা,দ্বিতীয় স্থান অধিকারী মোঃ রোহান সিকদার পেলেন ৩০ হাজার টাকা, তৃতীয় স্থান অধিকারী মো: খাইরুল ইসলাম পেলেন ২০ হাজার টাকা। সর্বমোট ২০ জনকে পুরস্কার প্রদান করা হয়।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com