1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন

লিখিত পরীক্ষায় জালিয়াতি,মৌখিক পরীক্ষায় ধরা পড়লেন মনোরঞ্জন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ১৬২ টাইম ভিউ

হুমায়ুন কবির (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসকের কার্যালয়ে প্রাইমারি স্কুলে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য মৌখিক পরীক্ষাগত বৃহস্পতিবার(২৫ জানুয়ারি)

অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় জালিয়াতি করে লিখিত পরীক্ষায় পাস করে মৌখিক পরীক্ষা দিতে এসে ধরা পড়েন মনোরঞ্জন চন্দ্র রায় নামে এক চাকরি প্রার্থী।
মনোরঞ্জন চন্দ্র রায় পীরগঞ্জ উপজেলার বাসন্তী গ্রামের মৃত দিনেশ চন্দ্র রায়ের ছেলে। অনুষ্ঠিত মৌখিক পরীক্ষায় অংশ নিতে এলে তার জালিয়াতি ধরা পড়ে। হাতের লেখায় অমিল পাওয়ায় তাকে আটক করে পুলিশের সোপর্দ করেন নিয়োগ বোর্ডের সদস্যরা।
এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও নিয়োগ পরীক্ষা বোর্ডের সদস্য খন্দকার মুনছুর রহমান বলেন, গত ৮ ডিসেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অংশ নিয়ে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন মনোরঞ্জন চন্দ্র রায়। পরে বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মৌখিক পরীক্ষায় অংশ নিতে আসেন তিনি। তবে লিখিত পরীক্ষার খাতার সঙ্গে মৌখিক পরীক্ষার সময় হাতের লেখার অমিল দেখা যায়। এরপর জিজ্ঞাসাবাদে তার হয়ে আরেকজন তার পরীক্ষা দিয়েছে বলে মনোরঞ্জন এ কথা স্বীকার করেন। শিক্ষা কর্মকর্তা আরও বলেন, আটক মনোরঞ্জন চন্দ্র রায়কে পুলিশে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে। ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ এবিএম ফিরোজ ওয়াহিদ বলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিস বাদী হয়ে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com