1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম:
Acceso seguro a casinos online: descubre promociones y juegos en 2026 ঠাকুরগাঁওয়ে চায়ের দোকানে বজ্রপাত: নারীসহ নিহত ২, আশঙ্কাজনক ২-গাজীপুর সংবাদ  বরযাত্রীবাহী মাইক্রোবাসের ভয়াবহ দুর্ঘটনা, আহত ১৩; দুইজনের অবস্থা আশঙ্কাজনক-গাজীপুর সংবাদ  ন্যায়বিচার, আইনের শাসন ও ইনসাফ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য: ঠাকুরগাঁওয়ে- মির্জা ফখরুল-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় নব যোগদানকৃত ইউএনও হাফিজুল হক কে মুক্তিযোদ্ধা সংসদের ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়-গাজীপুর সংবাদ  এক নেতৃত্বে সাফল্যের অভিযাত্রা: ৮ এপিবিএনের ১৪ মাসে ১৬৬ গ্রেফতার, ২ লক্ষাধিক ইয়াবা ও অস্ত্র উদ্ধার-গাজীপুর সংবাদ  ছাতকে অপ্রাপ্তবয়স্ক চালকের অটোরিকশায় গুরুতর আহত এক স্কুল ছাত্রী-গাজীপুর সংবাদ  ছাতকে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী এক যুবক নিহত, হাসপাতালে পরিবারের কান্নার রোল-গাজীপুর সংবাদ  প্রধানমন্ত্রী তারেক’কে ক্ষমতাচ্যুত’র কঠোর হুশিয়ারি:নাসিরুউদ্দীন-গাজীপুর সংবাদ  সাহসিকতা ও কৃতিত্বপূর্ণ কাজের জন্য পুরস্কৃত হলেন সদর থানা পুলিশ-গাজীপুর সংবাদ 

লালপুরে সহকারী কমিশনারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৮৬ টাইম ভিউ

মুনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টার

নাটোরের লালপুরে দিয়াড় বাহাদুরপুর মৌজায় বৈধ লিজকৃত চরে বালু উত্তোলনের সময় এক্সিভেটর, গাড়ি ভাংচুর ও করাদন্ডের প্রতিবাদে সহকারি কমিশনারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ব্যবসায়ীগণ।
বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার দিয়াড় বাহাদুরপুর চরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেণ ব্যবসায়ী রবিউল ইসলাম। এসময় তিনি বলেন দিয়াড় বাহাদুরপুর মৌজায় গত ৩০চৈত্র ১৪২৯ তারিখে রেভিনিউ ডেপুটি কালেক্টর শামীমা আক্তার জাহান স্বাক্ষরিত চিঠির নির্দেশে বালু মহাল ১লা বৈশাখ ১৪৩০ থেকে ৩১ চৈত্র ১৪৩০ বাংলা তারিখ পর্যন্ত মোট ১৪ কোটি ৬৮ লাখ ৭৫ হাজার টাকায় বালুমহাল ইজারার কার্যাদেশ প্রদান করেন রাসেল এন্টার প্রাইজকে।
রাসেল এন্টার প্রাইজ বৈধ লিজকৃত ওই মৌজায় বালু উত্তোলন কালে গত ৩১ জানুয়ারি দুপুরে সহকারি কমিশনার (ভূমি) আরাফাত আমান আজিজ ও ভূমি অফিসের নাজির আসাদ বালু মহালে উপস্থিত হয়ে এক্সিভেটরসহ বালু বহণকারী ট্রাক্টরে ভাংচুর ও ব্যাটারি খুলে নিয়ে যায়। এসময় ৩জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উপজেলার নবীনগর গ্রামের বেলাল মন্ডলের ছেলে আরিফুল ইসলাম (২৮) ,সাইপাড়া গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে সাহারুল (৩২) কে ২৯দিন ও সালামপুর গ্রামের জাবেদ সরকারের ছেলে হৃদয় (২১) কে ২১দিন করে কারাদন্ড প্রদান করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন ব্যবসায়ীগণ।
রাসেল এন্টার প্রাইজের সত্বাধীকারী রাসেল আহম্মেদ জানান আমি অবৈধ কোন কিছু করি নাই। আমার লিজকৃত বৈধ ঘাটে উত্তোলনকৃত বালু ট্রাক্টর দিয়ে বহণকালে লালপুর উপজেলা সহকারি কমিশনার ভূমি অভিযান চালিয়ে বালু বহণকারী গাড়ি ভাংচুর করে ব্যটারি খুলে নিয়ে যায় ও ৩জনকে কারাদন্ড প্রদান করেছেন সেটা আমার বোধগম্য নহে।
এব্যাপারে লালপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আরাফাত আমান আজিজ ঘটনাস্থলে উপস্থিত হলে সংবাদিকদের প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়ে বলেন আমি এখন অভিযানে আছি কথা বলা যাবে না বলে তাৎক্ষণিক ঘটনাস্থ ত্যাগ করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com