1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

সুবর্ণচরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯২ টাইম ভিউ

আহসান হাবীব স্টাফ রিপোর্টার

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নোয়াখালী সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের গ্লোব বাজার হারুনুর রশিদ উচ্চ বিদ্যালয় মাঠে রবিবার (১১ ফেব্রুয়ারী) বিকাল ৪ টায় গ্লোব বাজার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’২৪ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

যুবলীগ নেতা আবুল কালাম আজাদের সভাপতিত্বে হারুনুর রশিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র দাসের সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ২নং চরবাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম রাজিব, ৩নং চরক্লার্ক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আবুল বাসার, চরবাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হোসেন, বিশিষ্ট সমাজ সেবক, স্থানীয় ইউপি সদস্য আকবর হোসেন শাহানাজ, সুবর্ণচর উপজেলা প্রেসক্লাবের সভাপতি, লিটন চন্দ্র দাস, সাধারণ সম্পাদক আবুল বাসার, ২নং চরবাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পারভেজ মেম্বার, ৩নং চরক্লার্ক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হানিফ ক্যাশিয়ার, চর আমানুল্লাহ ইউনিয়ন পরিষদের মেম্বার ছিদ্দিক উল্যাহ, মহিব উল্যাহ মধু মেম্বার প্রমুখ।

গ্লোব বাজার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’২৪ এর ফাইনাল খেলায় কেরামতপুর স্পোর্টিং ক্লাব সুবর্ণচর ২-১ গোলে দুরন্ত স্পোর্টিং ক্লাব হাতিয়াকে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেন।

মাসব্যাপি এ খেলায় মোট ১৬ টি দল অংশগ্রহণ করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com