1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
ময়মনসিংহে বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, এগোবে বগুড়ার কাজের পর-গাজীপুর সংবাদ  সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা, মর্যাদা ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় আন্তর্জাতিক ঐক্য জোরদারের উদ্যোগ-গাজীপুর সংবাদ  জুলাই গণহত্যা মামলা: সাক্ষীদের প্রাণনাশের হুমকি ও গালিগালাজের অভিযোগে থানায় জিডি-গাজীপুর সংবাদ  সাংবাদিককে মিথ্যা জিডি হয়রানি, ইউএনও মোশারফের শাস্তি দাবি : টিপিএসবি’র-গাজীপুর সংবাদ  ছাতকে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন-গাজীপুর সংবাদ গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে সরিষা চাষে সরকারের সহায়তা: ৮ হাজার ২০০ কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার-গাজীপুর সংবাদ  ছাতক পৌর হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন-গাজীপুর সংবাদ  ছাতকের ছনবাড়ী বাজারে প্রস্তাবিত সোনাই নদী শুল্ক স্টেশন পরিদর্শন করেন সিলেট বিভাগীয় কমিশনার-গাজীপুর সংবাদ  বাবার মুক্তিযোদ্ধা গেজেট বাতিল, ‎কোটায় পাওয়া মেয়ের চাকরি বহালের অভিযোগ-গাজীপুর সংবাদ 

এশিয়ার বৃহত্তম বিবিয়ানায় গ্যাস উৎপাদনের ৬০ শতাংশ, কনডেনসেট উৎপাদনের ৮০ শতাংশের বেশী-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯৬ টাইম ভিউ

সেলিম মাহবুব,সিলেটঃ

বিবিয়ানা গ্যাস ফিল্ড হবিগঞ্জ জেলা নবীগঞ্জ উপজেলায় একটি দর্শনীয় স্থাপনা। এশিয়া মহাদেশের সর্ববৃহৎ এই গ্যাস ক্ষেত্রটি নবীগঞ্জ উপজেলার ৩নং ইনাতগঞ্জ ইউনিয়ন ও ৪নং দীঘলবাক ইউনিয়নে অবস্থিত।এখান থেকে দেশের দৈনন্দিন চাহিদার ৬০% জ্বালানী সরবরাহ করা হয়ে থাকে। বিগত ১৯৯৮ সালে বিবিয়ানা গ্যাসক্ষেত্রটি আবিষ্কার হয়। এই গ্যাসক্ষেত্রটি আবিষ্কার করে আমেরিকান তৈল ও গ্যাস অনুসন্ধান উপমহাদেশের বৃহত্তম কোম্পানি ইউনিকল। বর্তমানে গ্যাস উত্তোলনের দায়িত্বে রয়েছে মার্কিন বহুজাতিক কোম্পানি শেভরন। শেভরন বিশ্বের শীর্ষস্থানীয় সমন্বিত জ্বালানি ও খনিজ শক্তি সংস্থাগুলোর একটি। যা শক্তি শিল্পের কার্যত প্রতিটি ক্ষেত্রে জড়িত। শেভরন বাংলাদেশ ব্লক টুয়েলভ লিমিটেড এবং ব্লক থার্টিন অ্যান্ড ফোর্টিন লিমিটেড (শেভরন বাংলাদশ) হল বাংলাদেশে প্রাকৃতিক গ্যাসের বৃহত্তম উৎপাদক। যা অভ্যন্তরীণ প্রাকৃতিক গ্যাস উৎপাদনের প্রায় ৬০ শতাংশ এবং কনডেনসেট উৎপাদনের ৮০ শতাংশেরও বেশী। শেভরন বাংলাদেশ দেশের উত্তর ও পূর্বে তিনটি গ্যাসক্ষেত্র পরিচালনা করে আসছে। এর কার্যক্রম জুড়ে আওতাধীন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের মাধ্যমে দীর্ঘ মেয়াদী অংশীদারিত্বের অর্থনৈতিক উন্নয়নে তাদের জন্য দীর্ঘ স্থায়ী সুবিধা বৃদ্ধি করে। সম্প্রতি- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি শেভরন বাংলাদেশ পরিচালিত বিবিয়ানা গ্যাস প্ল্যান্ট পরিদর্শন করেছেন। শেভরন বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও প্রেসিডেন্ট এরিক এম ওয়াকার, কর্পোরেট অ্যাফেয়ার্স পরিচালক মুহাম্মদ ইমরুল কবির ও বিবিয়ানা গ্যাস প্ল্যান্ট সুপারিটেনডেন্ট কার্ল বোর্ক তাকে স্বাগত জানান। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ভিত্তিপ্রস্তর উন্মোচনের মাধ্যমে বিবিয়ানা অপটিমাইজেশন প্রকল্পের শুভ উদ্বোধন করেন। বিবিয়ানা টার্বো এক্সপেন্ডার প্রকল্পের মধ্যে রয়েছে বিবিয়ানা টার্বো এক্সপেন্ডার ও বুস্টার কম্প্রেসার। টার্বো এক্সপেন্ডার প্ল্যান্টের চাপ কমায়, গ্যাস উৎপাদনকে অধিক কার্যকরী করে এবং বর্ধিতাংশ পর্বতীতে কনডেনসেট উৎপাদনে যোগ হয়। অন্যদিকে, বুস্টার কম্প্রেসার গ্যাস ক্ষেত্রের রিজার্ভ হ্রাসের পরিমাণকে ধীর করে দেয়। বিবিয়ানা অপ্টিমাইজেশন প্রকল্প হল বাংলাদেশ সরকার, পেট্রোবাংলা ও শেভরন বাংলাদেশের মধ্যে শক্তিশালী অংশীদারিত্বের একটি প্রমাণ এর লক্ষ্য দেশের সর্বোচ্চ উৎপাদনকারী গ্যাসক্ষেত্র হিসেবে বিবিয়ানা গ্যাস ক্ষেত্রের উৎপাদন সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি করা। এরপরে তিনি বিবিয়ানা গ্যাস ক্ষেত্রের প্রসেস প্ল্যান্ট পরিদর্শন করেন। প্রতিমন্ত্রী শেভরন বাংলাদেশের উল্লেখযোগ্য অর্জন এবং এদেশে চলমান প্রয়াসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশের শীর্ষস্থানীয় মিডিয়া আউটলেটগুলি ব্যবহার করে জ্বালানি খ্যাতে কোম্পানিটির প্রতিশ্রুতিশীল সম্ভাবনা সহ সুযোগসমূহ তুলে ধরেন। প্রতিমন্ত্রীর সাথে এ সময় উপস্থিত ছিলেন হবগিঞ্জ-১ আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার, হবিগঞ্জের জেলা প্রশাসক জিলুফা সুলতানা এবং পেট্রেোবাংলা- বাপেক্স বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com