1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

ছাতকের নোয়ারাইয়ে মরহুম হাজী আব্দুস সোবহান স্মৃতি ফুটবল লীগ অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০৯ টাইম ভিউ

সেলিম মাহবুব,সিলেটঃ

ছাতক পৌরসভার ৩নং ওয়ার্ডে নোয়ারাই মহল্লার ছাতকের সাবেক কৃতি ফুটবলার মরহুম হাজী আব্দুস সোবহান স্মৃতি পরিষদের উদ্যোগে আকর্ষণীয় ফুটবল টুনামেন্ট শুক্রবার বিকেলে নোয়ারাই মহল্লার ফুটবল মাঠে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। উদ্বোধনী ম্যাচে অংশ নেয় নোয়ারাই ফুটবল ক্লাব বনাম সুর্যোদয় এস সি মোল্লাপাড়ার মধ্যে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমির আলী, শামছুর রহমান সামছু, প্রথম পুরস্কার দাতা ফ্রান্স প্রবাসী ফাহিম আহমদ, যুক্তরাজ্য প্রবাসী শামছুন্নুর চৌধুরী, বাবুল মিয়া চৌধুরী, খেলার প্রতিদিন ম্যাচ সেড়া পুরস্কার দাতা এডভোকেট আব্দুস সালাম, ব্যবসায়ী হাফিজুর রহমান, ২য় পুরস্কার দাতা মোফাজ্জল হোসেন, স্হানীয় সাফাতুর রহমান চৌধুরী, সাবেক ফুটবলার আতিকুর রহমান রাসেল, আনোয়ার হোসেন, সাহেদ মিয়া, সোহাগ আহমদ, লিলু মিয়াসহ খেলোয়াড়, ক্রীড়ামোদী, স্মৃতি পরিষদের কর্মকর্তাবৃন্দ প্রমুখ। ফুটবল মাঠকে সাজানো হয়েছিলো বিভিন্ন ধরনের ফ্যাস্টুন, ব্যানার দিয়ে। খেলার ধারা বর্ণনা করেন পাভেল আহমদ ও আনছার মিয়া, খেলা পরিচালনা করেন আব্দুল বাসিত, সহকারী রেফারি আব্দুস শহীদ ও সাব্বির আহমদ। ম্যাচে ৪থ রেফারি দ্বায়িত্ব পালন করেন নবীন সাহেব আলী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com