1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

গলাচিপায় জাতীয় ভোটার দিবস ২০২৪ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ১৬৩ টাইম ভিউ

মিঠুন পাল,পটুয়াখালী জেলা প্রতিনিধি

“সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো” এই প্রতিপাদ্যে পটুয়াখালীর গলাচিপায় ৭ম জাতীয় ভোটার দিবস ২০২৪ পালিত হয়েছে।

শনিবার ২ মার্চ সকাল ১০টায় দিবসটি উপলক্ষ্যে উপজেলায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে র‍্যালীটি উপজেলা প্রশাসকের চত্তর থেকে শুরু হয়ে শহরের মুল সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। সময় র‍্যালীতে অংশ নেন বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সর্বস্তরের জনসাধারণ।

এসময় গলাচিপা নির্বাচন অফিসার মোঃ জহিরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন।

আলোচনায় স্বগত বক্তব্য রাখেন, উপজেলা নির্বাচন অফিসার মোঃ জহিরুল ইসলাম। দিবসটির তাৎপর্য আলোচনা করেন, প্রেসক্লাবের সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন ও মোঃ জাহাঙ্গীর হোসেন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি)।

আলোচনা সভায় প্রধান অতিথি মু. শাহিন বলেন, জন্মসূত্র নিশ্চিত করতে নাগরিগ এর প্রথম কাজ। তাই, সকল নাগরিগদের স্বচ্ছ ও নির্ভূল তথ্য দিয়ে একজন গর্বিত নাগরিক হওয়ার আহবান জানান।

পাশাপাশি নির্বাচন অফিসে সকল কর্মকর্তাদের ভোটার গ্রাহকদের নানাবিধ হয়রানী না করে সঠিক নির্ভূল তথ্য দিয়ে সহযোগীতা করার বিনীত অনুরোধ জানান।

এসময়ে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা মৎস্য অফিসার মোঃ জহিরুন্নবী, পল্লী উন্নয়ন অফিসার আহসান হাবিব শিবলী, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমী সুপার ভাইজার আবু সাঈদ। আরো উপস্থিত ছিলেন সাংবাদিক, মোঃ হারুন আর রশিদ, প্রমুখ।

বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ভোটাধিকার সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে ২০১৮ সালের ২রা মার্চ থেকে দিবসটি পালিত হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com