1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ২৭ মে ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম:
দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ পরিবারের পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সম্পাদক ও প্রকাশক খান মো:মেহেদী-গাজীপুর সংবাদ  মুড়ি-বাতাসা ও ভ্যানগাড়িতে প্রচারণা: কাপাসিয়ায় ব্যতিক্রমী নির্বাচনী ভাবনায় আলোচনায় মুফতি আজিজুল হক-গাজীপুর সংবাদ  গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নে সহকারী শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন-গাজীপুর সংবাদ  কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ-গাজীপুর সংবাদ  ছাতকে দুইশত ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার-গাজীপুর সংবাদ  ছাতকে উত্তর খুরমা ইউনিয়নে সহকারী শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন-গাজীপুর সংবাদ  পবিত্র ঈদুল আষহা র, শুভেচছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জের কৃতি সন্তান মোয়াজ্জেম হোসেন সাহেদ-গাজীপুর সংবাদ Beef Casino Review Max 125% up to C$900 + 600 Free Spins *সরকারের রাজস্ব ক্ষতি ২ কোটি টাকা* সুনামগঞ্জে সুরমা নদীতে বালু উত্তোলন-গাজীপুর সংবাদ  সুনামগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম’র ১২৭ তম জন্মবার্ষিকী পালন-গাজীপুর সংবাদ 

দ্রব্যমূল্য ও যানজট নিয়ন্ত্রনে রায়পুর পৌর সভার মেয়রের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ২৭৭ টাইম ভিউ

পীরজাদা মোঃ মাসুদ হোসাইনঃ রায়পুর, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

একটি পরিকল্পিত শহর, দ্রব্যমূল্য সহনশীল ও যানজট নিরসনের লক্ষ্যে ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে রায়পুর পৌর সভার বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৫ মার্চ (মঙ্গলবার) দুপুর ১২ টায় পৌর সভা ভবন মিলনায়তনে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট এর সভাপতিত্বে পীরজাদা আরমান হোসাইন ও রফিকুল ইসলাম বাঙ্গালীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।

বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) আব্দুল্যাহ মোহাম্মদ শেখ সাদী, রায়পুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশীদ, উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিরা খাতুন, রায়পুর থানা অফিসার ইনচার্জ ইয়াছিন ফারুক মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান, রায়পুর ব্যাবসায়ী সমিতির সভাপতি ও ৩নং চরমোহনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিক পাঠান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহাজাহান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল করিম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি দিদার হোসেন দেলোয়ার।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন রায়পুর পৌর সভার সকল কাউন্সিলরবৃন্দ, রায়পুর শহরের ১৪ টি ব্যাবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

এসময় আসন্ন রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক, ন্যায্য মুনাফা অর্জনের জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন রায়পুর পৌর সভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট।

মতবিনিময়কালে, লক্ষ্মীপুর-২ রায়পুর আসনের সংসদ সদস্য এডভোকেট নুরউদ্দীন চৌধুরী নয়ন বলেন, রায়পুর পৌর শহরে কোন দোকানদার ফুটপাথ দখল করলে তার ট্রেড লাইসেন্স বাতিল করা হবে। সমাজের অন্যায়গুলোকে আমরা সামনের সারির নেতা-আমলারাই প্রশ্রয় দেই। পৌরসভার সাবেক মেয়র বাবুল পাঠান, এবিএম জিলানী সফল মেয়র ছিলেন। অন্যায়ের সাথে আপোস করে সফল হওয়ার কোন স্বার্থকতা নাই। পরিচ্ছন্ন কর্মই সফলতার মূল চাবিকাঠি। আইন প্রয়োগ করলে অল্প সংখ্যক সুবিধাবাদিরা অসন্তুষ্ট হবে, হাজারো মানুষ খুশি হবে। রমজানকে সামনে রেখে রায়পুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রন, যানজট নিরসন করা হবে। প্রয়োজনে শক্তি প্রয়োগ করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com