1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

প্রিয় দেশবাসী ও কক্সবাজার জেলাবাসী আপনাদের প্রতি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা রইল,এস এম গিয়াস উদ্দিন আফসেল-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ১৭৬ টাইম ভিউ

নিজস্ব প্রতিবেদকঃ

প্রিয় কক্সবাজারবাসী আগামী ১১ ও ১২ মার্চ আমাদের পবিত্র মাহে রমজান শুরু হতে যাচ্ছে,আপনাদের প্রতি আগাম শুভেচ্ছা ও দোয়া রইল

আমি মোঃ এস এম গিয়াস উদ্দিন আফসেল, আহবায়ক বাংলাদেশ কৃষকদল, কক্সবাজার জেলা শাখা,
প্রিয় দেশবাসী ও কক্সবাজার জেলাবাসী, রমজান হিজরি সনের বিশেষ ও মহিমান্বিত একটি মাস। এ মাসে ইসলামের গুরুত্বপূর্ণ ফরজ বিধান রোজা পালন করা হয়। পুরো বিশ্বের মুসলমানরা চাঁদ দেখার ওপর নির্ভর করে রোজা রাখেন। আর বছর ঘুরে ফিরে এসেছে সেই মাহে রহজান।

রমজান মাসের প্রথম ১০ দিন হলো রহমত, দ্বিতীয় ১০ দিন মাগফিরাত এবং শেষ ১০ দিন নাজাতের। রমজান মাসের বিশেষ আমলগুলোর মধ্যে রয়েছে- তারাবি নামাজ। রাসুলুল্লাহ (সা.) তারাবির নামাজের প্রতি উৎসাহিত করেছেন। তিনি বলেছেন, ‘যে ব্যক্তি ঈমানের সঙ্গে ও পরকালের আশায় রমজানের রাতে কিয়ামুল লাইল (তারাবি) আদায় করবে, তার অতীতের পাপ মার্জনা করা হবে।’ (নাসায়ি, হাদিস : ২২০৫)

নিয়ম মোতাবেক আগামী সোমবার ও মঙ্গলবার রাতে দেশে রমজান মাসের প্রথম তারাবির নামাজ অনুষ্ঠিত হবে। এশার নামাজের পর সারা দেশের মসজিদগুলোতে তারাবির নামাজ আদায় করবেন মুসল্লিরা। এরপর ভোররাতে সেহরি খেয়ে রোজা রাখা শুরু করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা।প্রিয় দেশবাসী ও কক্সবাজার জেলাবাসী আপনাদের সবার প্রতি দোয়া করি মহান আল্লাহর কাছে, আল্লাহ আমাদের কে ৩০ টি রোজা রাখার ও তারাবি নামাজ আদায় করার তাওফিক দান করুক।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com