1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
নরসিংদী ঢাকা সিলেট মহাসড়কে পূজার ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ, বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ-গাজীপুর সংবাদ  ছাতকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীদের পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত।-গাজীপুর সংবাদ  কলকাতার স্বাধীনতা দিবস উদযাপন সমিতির ‘ওয়ার্ল্ড সম্মাননা’ পেলেন সাংবাদিক আওরঙ্গজেব কামাল সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও মানবিক সেবায় অবদানের স্বীকৃতি-গাজীপুর সংবাদ  পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামিম চৌধুরী’র পিতার ইন্তেকাল: সর্বস্তরের মানুষের অংশগ্রহণে জানাজা সম্পন্ন!-গাজীপুর সংবাদ  সফল ব্যবসায়ী নাসির মিয়াকে ঘিরে অপপ্রচারের অভিযোগ, প্রতিবাদে সরব ব্যবসায়ী ও শ্রমিকরা-গাজীপুর সংবাদ  ছাতকের চাঁদনীঘাটে প্রতিমা বিসর্জ্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি-গাজীপুর সংবাদ  যাদুকাটা নদীর দখল বুঝিয়ে দিল প্রশাসন নদীর পাড় কাটলে কঠোর ব্যবস্থা: ইউএনও-গাজীপুর সংবাদ  সাংবাদিক হত্যা ও হামলার প্রতিবাদে তাহিরপুরে মানববন্ধন, দোষীদের শাস্তি ও নিরাপত্তার দাবি-গাজীপুর সংবাদ  ছাতকে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সুনামগঞ্জ জেলা নেতৃবৃন্দ-গাজীপুর সংবাদ  ছাতক পৌর শহরে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে সাবেক সংরক্ষিত কাউন্সিলর কাকলী-গাজীপুর সংবাদ 

কাপাসিয়ায় ভ্রাম্যমান আদালতের জরিমানা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ২৬৪ টাইম ভিউ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ এসএম মাসুদ

গাজীপুরের কাপাসিয়ায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করায় ৩টি প্রতিষ্ঠানের মালিককে ৭০০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ ১৩ মার্চ বুধবার বিকেলে উপজেলা প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে উপজেলার টোক বাজার, রায়েদ ও বীরউজলী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম লুৎফর রহমান।

ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে ও সরকার নির্ধারিত বাজার মূল্যের অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় ও লাইসেন্স বিহীন মৎস্যখাদ্য বিক্রির দায়ে মৎস্য খাদ্য ও পশুখাদ্য আইনের ধারা ৬ ও ধারা ২০ এ দুটি এবং আলাদা বিক্রয়কারীকে ৩০০০/- ২০০০/ ও – ২০০০ মোট তিনটি মামলায় ৭০০০(সাত হাজার) টাকা জরিমানা করা হয়। রায়েদ বাজারে অন্য একটি দোকান সিলগালা করা হয় লাইসেন্স বিহীন খাদ্য বিক্রির অপরাধে।

এই অভিযান পরিচালনাকালে সব ব্যবসায়ীকে দৃশ্যমান স্থানে পণ্যের মূল্যতালিকা টানানো, ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করা ও ক্রয় ভাউচার সংরক্ষণ করা, এবং অবৈধ মজুদদারি করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম লুৎফর রহমান বলেন, সরকারি নির্দেশনা না মেনে বিক্রেতারা যে যার মতো করে বিক্রি করছেন। সরকার নির্ধারিক মূল্যে ও বাজার পরিস্থিতি ঠিক রাখতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এছাড়াও অন্যান্য পণ্যের দাম পর্যবেক্ষণ করে সর্তক করা হয়।
ব্যবসায়ীরা সংশোধিত না হলে পরবর্তীতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ-সময় উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আশরাফ উল্লাহ ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা দেওয়ান কামরুজ্জামান জামি। মোবাইল কোড পরিচালনা কালে সহযোগিতায় ছিলেন কাপাসিয়া থানা পুলিশ ও আনসার সদস্যরা।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com