1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম:
দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ পরিবারের পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সম্পাদক ও প্রকাশক খান মো:মেহেদী-গাজীপুর সংবাদ  মুড়ি-বাতাসা ও ভ্যানগাড়িতে প্রচারণা: কাপাসিয়ায় ব্যতিক্রমী নির্বাচনী ভাবনায় আলোচনায় মুফতি আজিজুল হক-গাজীপুর সংবাদ  গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নে সহকারী শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন-গাজীপুর সংবাদ  কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ-গাজীপুর সংবাদ  ছাতকে দুইশত ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার-গাজীপুর সংবাদ  ছাতকে উত্তর খুরমা ইউনিয়নে সহকারী শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন-গাজীপুর সংবাদ  পবিত্র ঈদুল আষহা র, শুভেচছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জের কৃতি সন্তান মোয়াজ্জেম হোসেন সাহেদ-গাজীপুর সংবাদ Beef Casino Review Max 125% up to C$900 + 600 Free Spins *সরকারের রাজস্ব ক্ষতি ২ কোটি টাকা* সুনামগঞ্জে সুরমা নদীতে বালু উত্তোলন-গাজীপুর সংবাদ  সুনামগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম’র ১২৭ তম জন্মবার্ষিকী পালন-গাজীপুর সংবাদ 

নোয়াখালীর সোনাইমুড়ীর জোড়া খুনের হত্যাকারীদের বিচার প্রক্রিয়ায় আনার দাবী।-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ১৮৪ টাইম ভিউ

পীরজাদা মোঃ মাসুদ হোসাইনঃ লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

২০১৬ সালের ১৪ মার্চ নোয়াখালীর সোনাইমুড়ীতে গুজব ছড়িয়ে হেযবুত তওহীদের দুই সদস্যকে হাত পায়ের রগ কেটে, চোখ উপড়ে, জবাই করে ও পুড়িয়ে হত্যার প্রতিবাদে এবং অতি দ্রুত হত্যাকারীদের বিচার প্রক্রিয়া শুরু করার দাবিতে লক্ষ্মীপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘দুই শহীদের খুনিরা আজও ঘুরে বেড়াচ্ছে, হত্যাকারীদের বিচার প্রক্রিয়া দ্রুত শুরু করা হোক’- এই স্লোগানে আজ ১৪ মার্চ, ২০২৪ বৃহস্পতিবার বেলা ৪ টায় লক্ষ্মীপুর জেলা কার্যালয়ে আলোচনা সভা করে হেযবুত তওহীদ।

হেযবুত তওহীদ লক্ষ্মীপুর সদর উপজেলা সভাপতি আরমান হোসেন শাকিলের সভাপতিত্বে আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন, হেযবুত তওহীদ লক্ষ্মীপুর জেলা সভাপতি জামাল হোসেন সোহাগ, আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম ভূঁইয়া, জেলা শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক শরীফ হোসেন সাদ্দাম, রায়পুর উপজেলা সভাপতি আব্দুর রহমান পাটোয়ারী, সদর পৌরসভা সভাপতি শাহাদাত হোসেন আনন্দ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, নোয়াখালীর সোনাইমুড়িতে ধর্মব্যবসায়ী উগ্রবাদীদের হত্যাযজ্ঞের ৮ বছর পেরিয়ে গেলেও এর বিচার শুরু হয়নি, যা অত্যন্ত দুঃখজনক। এমন নির্মম পৈশাচিক হত্যাকাণ্ডের বিচার এভাবে ঝুলে থাকতে পারে না। বিচারের দীর্ঘসূত্রিতার ফলে আসামিরা এখন বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে। এই অপপ্রচারকারী ও হামলার চক্রান্তকারী কুচক্রী মহলকে দ্রুত আইনের আওতায় এনে বিচারের মুখোমুখী করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। এদের বিরুদ্ধে এখনই আইনী ব্যবস্থা গ্রহণ না করলে, এরা যে কোনো ধরনের তান্ডব সৃষ্টি করতে পারে। সেক্ষেত্রে কেবল হেযবুত তওহীদই ক্ষতিগ্রস্ত হবে না, সেই সাথে ক্ষতিগ্রস্ত হবে সমাজ, ক্ষতিগ্রস্ত হবে দেশ। এসময় ধর্মব্যবসায়ী উগ্রবাদীদের দ্বারা যেন আর একটা প্রাণও না ঝরে এবং দ্রুততার সাথে ইব্রাহিম রুবেল ও সোলায়মান খোকনের হত্যাকারীদের বিচারকার্য শুরু করার জোর দাবি জানান তারা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com