1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
ময়মনসিংহে বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, এগোবে বগুড়ার কাজের পর-গাজীপুর সংবাদ  সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা, মর্যাদা ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় আন্তর্জাতিক ঐক্য জোরদারের উদ্যোগ-গাজীপুর সংবাদ  জুলাই গণহত্যা মামলা: সাক্ষীদের প্রাণনাশের হুমকি ও গালিগালাজের অভিযোগে থানায় জিডি-গাজীপুর সংবাদ  সাংবাদিককে মিথ্যা জিডি হয়রানি, ইউএনও মোশারফের শাস্তি দাবি : টিপিএসবি’র-গাজীপুর সংবাদ  ছাতকে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন-গাজীপুর সংবাদ গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে সরিষা চাষে সরকারের সহায়তা: ৮ হাজার ২০০ কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার-গাজীপুর সংবাদ  ছাতক পৌর হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন-গাজীপুর সংবাদ  ছাতকের ছনবাড়ী বাজারে প্রস্তাবিত সোনাই নদী শুল্ক স্টেশন পরিদর্শন করেন সিলেট বিভাগীয় কমিশনার-গাজীপুর সংবাদ  বাবার মুক্তিযোদ্ধা গেজেট বাতিল, ‎কোটায় পাওয়া মেয়ের চাকরি বহালের অভিযোগ-গাজীপুর সংবাদ 

পটুয়াখালী পৌরসভা নির্বাচনে বিজয়ী হলেন যারা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ১৯০ টাইম ভিউ

মোঃ মামুন হোসাইন।স্টাফ রিপোর্টার

পটুয়াখালীতে ৯ মার্চ সুষ্ঠু ও ব্যাপক শান্তিপূর্ন পরিবেশে ইভিএম পদ্ধতিতে পটুয়াখালী পৌরসভার নির্বাচনে ১১ হাজার অধিক ভোটের ব্যবধানে বর্তমান মেয়র মহিউদ্দিন আহম্মেদ (জগ মার্কা) ২০,৭১৮ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রাক্তন মেয়র ডাঃ মোঃ শফিকুল ইসলাম (মোবাইল ফোন) পেয়েছেন ৯,৬৭৬ ভোট।

এছাড়া ১,২ ও ৩ নং সংরক্ষিত ওয়ার্ডে মহিলা কাউন্সিলর পদে ৩৬১৯ ভোটে নির্বাচিত হয়েছেন লাইলি বেগম কালা (অটোরিক্সা)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান কাউন্সিলর নাহিদা আক্তার পারুল (বলপেন) পেয়েছেন ২২২৩ ভোট। ৪, ৫ ও ৬ নং সংরক্ষিত ওয়ার্ডে ৩৪৩৭ ভোটে হয়েছেন জাহানারা বিনতে সিকান্দার (আনারস)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান কাউন্সিলর ঝর্না সিকদার (টেলিফোন) পেয়েছেন ২৯১৯ ভোট। ৭, ৮ ও ৯ নং সংরক্ষিত ওয়ার্ডে ৫৪৭৪ ভোটে নির্বাচিত হয়েছেন সৈয়দা আকলিমুননেছা রুবী (অটোরিক্সা)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান কাউন্সিলর নাজিরা ইসলাম রিয়া মনি (চশমা) পেয়েছেন ৪১২২ ভোট।

১ নং সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৩৮৪ ভোটে নির্বাচিত হয়েছেন মো. লোকমান হোসেন (উটপাখি)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান কাউন্সিলর মো. নিজামুল হক (পানির বোতল) পেয়েছেন ১২৩৮ ভোট। ২ নং ওয়ার্ডে ১৬৬৫ ভোটে হয়েছেন মঈন খান চানু (পানির বোতল)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. জাকির হোসেন (উটপাখি) পেয়েছেন ৯৫৬ ভোট। ৩ নং ওয়ার্ডে ১২৩৪ ভোটে

কাউন্সিলর নির্বাচিত হয়েছেন বর্তমান কাউন্সিলর মো. জাহিদ হোসেন (টেবিল ল্যাম্প)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাকিল খান (উটপাখি) পেয়েছেন ৩৭৬ ভোট। ৪ নং ওয়ার্ডে ১৬৪৮ ভোটে হয়েছেন মো. সাইদুর রহমান লেলিন (পাঞ্জাবী)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মানিবুর রহমান (টেবিল ল্যাম্প) পেয়েছেন ৯৩৯ ভোট। ৫ নং ওয়ার্ডে ১৪১৪ ভোটে হয়েছেন বর্তমান কাউন্সিলর মো. আলাউদ্দিন আলাল (ব্রিজ)। তার নিকট প্রতিদ্বন্দ্বী মো. তারিকুল ইসলাম (পাঞ্জাবী) পেয়েছেন ৮২৮ ভোট। ৬ নং ওয়ার্ডে ১৪৫৬ ভোটে হয়েছেন বর্তমান কাউন্সিলর মো. রেজাউল হাসান লাবু (ব্রিজ), তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মিজানুর রহমান হান্নান (ব্রিজ) পেয়েছেন ৭৭২ ভোট। ৭ নং ওয়ার্ডে ১৩৫৩ ভোট পেয়ে কাউন্সিলর হয়েছেন মো. তৌহিদুল ইসলাম (ব্রিজ)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান কাউন্সিলর মো. লুৎফর রহমান শাহরিয়ার (পানির বোতল) পেয়েছেন ১১৮০ ভোট। ৮ নং ওয়ার্ডে ১৩০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. রাকিব আকন (পাঞ্জাবি)। তার নিকট প্রতিদ্বন্দ্বী বর্তমান কাউন্সিলর মো. দেলোয়ার হোসেন আকন (উটপাখি) পেয়েছেন ১২৫২ ভোট। ৯ নং ওয়ার্ডে ২১১৩ ভোটে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন মো. বেল্লাল হোসেন মৃধা (উটপাখি)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান কাউন্সিলর এসএম মতিন মাহমুদ জাহিদ (পানির বোতল) পেয়েছেন ১৯২১ ভোট।

উক্ত নির্বাচনে ৫০, ৬৯৯ জন ভোটারের মধ্যে ৩১,৪৬৮ জন ভোটার ভোট প্রদান করেছেন বলে রিটানিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা খান আবি শাহানুর খান নিশ্চিত করেছেন। এ নির্বাচনের ফলাফল ঘোষনার সাথে সাথে গোটা শহরে মেয়র। মহিউদ্দিন আহম্মেদ এর সমর্থকরা আনন্দ মিছিল বের করে। শান্তি-শৃংঙ্খলা রক্ষায় পুলিশ টহল বাড়ানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com