1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
ময়মনসিংহে বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, এগোবে বগুড়ার কাজের পর-গাজীপুর সংবাদ  সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা, মর্যাদা ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় আন্তর্জাতিক ঐক্য জোরদারের উদ্যোগ-গাজীপুর সংবাদ  জুলাই গণহত্যা মামলা: সাক্ষীদের প্রাণনাশের হুমকি ও গালিগালাজের অভিযোগে থানায় জিডি-গাজীপুর সংবাদ  সাংবাদিককে মিথ্যা জিডি হয়রানি, ইউএনও মোশারফের শাস্তি দাবি : টিপিএসবি’র-গাজীপুর সংবাদ  ছাতকে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন-গাজীপুর সংবাদ গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে সরিষা চাষে সরকারের সহায়তা: ৮ হাজার ২০০ কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার-গাজীপুর সংবাদ  ছাতক পৌর হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন-গাজীপুর সংবাদ  ছাতকের ছনবাড়ী বাজারে প্রস্তাবিত সোনাই নদী শুল্ক স্টেশন পরিদর্শন করেন সিলেট বিভাগীয় কমিশনার-গাজীপুর সংবাদ  বাবার মুক্তিযোদ্ধা গেজেট বাতিল, ‎কোটায় পাওয়া মেয়ের চাকরি বহালের অভিযোগ-গাজীপুর সংবাদ 

মানহানি মামলায় নবীনগরের তিনজনের বিরুদ্ধে সমন জারি করেছে আদালত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ৩৩১ টাইম ভিউ

সেলিম মাহবুব,সিলেটঃ

চারটি ফেইসবুক ফেইক আইডি ও তিনটি নিজস্ব আইডি থেকে অশালীন,কুরুচিপূর্ণ,মানহানিকর বানোয়াট তথ্য পোস্টের মাধ্যমে প্রচার করায় ব্রাহ্মণবাড়িয়ার সিআর আমলী আদালত নবীনগর তিনজনের বিরুদ্ধে সমন জারি করেছে। ১৩ মার্চ বুধবার ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিআর আমলী আদালত নবীনগরে উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের ব্রাহ্মণহাতা গ্রামের গোলাম মোস্তফার ছেলে আমিনুল ইসলাম বাদী হয়ে এই মামলাটি করে। এতে আসামিরা হলেন একই গ্রামের সৈয়দ শফিকুল ইসলামের ছেলে সৈয়দ আশরাফুল ইসলাম সেলিম, ফরিদ মিয়ার ছেলে মোঃ সাইফুল ইসলাম, নোয়াব মিয়ার ছেলে আবু জামাল। মামলার তথ্য প্রমাণের ভিত্তিতে সি আর আমলী আদালত নবীনগর আসামিদের বিরুদ্ধে এই সমন জারি করার কথাটি নিশ্চিত করেন ব্রাহ্মণবাড়িয়ার আইনজীবী সমিতির সদস্য এডভোকেট দেলোয়ার হোসেন দুলাল। মামলার বাদীর দেয়া তথ্য সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আসামিরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে “দূর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াও” সত্যের পক্ষে সবসময়” বাকশাল প্রতিষ্ঠাতা রিপন মিয়া” মানবতার ফেরিওয়ালা ” নামক চারটি ফেইক আইডি খুলে ও তাদের নিজস্ব আইডি থেকে বাদী ও তার পরিবারের সদস্যদের, শিল্পপতি রিপন মিয়া, প্রশাসনিক কর্মকর্তা এবং সিজিএম কোর্টে ম্যাজিস্ট্রেট কে নিয়ে অশালীন, কুরুচিপূর্ণ লেখা ও আপত্তিকর ছবি ব্যবহার করে লাগাতার পোস্ট করে মানহানি করে আসতে থাকায় এই মামলাটি দায়ের করেন। এবিষয়ে মামলার বাদী আমিনুল ইসলাম জানান, সেলিম, সাইফুল, আবু জামাল আমাকে আমার ভাইকে এমনকি আমার পিতামাতা ও আমার চাচাতো ভাই শিল্পপতিকে নিয়ে খারাপ খারাপ মন্তব্য লিখে পোস্ট করে মানহানি করায় এই মামলা করেছি। মামলায় উল্লেখিত অভিযোগের বিষয়ে আসামিদের মধ্যে সাইফুল ইসলাম ও সেলিম জানান, তাদের বিরুদ্ধে এগুলো সব মিথ্যা, আমরা এতে জড়িত নয় বলে জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com