1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ১১ মে ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

শীঘ্রই ভিন্ন স্বাদের গান নিয়ে আসছেন ক্লোজআপ ওয়ান তারকা খুশবু-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ১৫৭ টাইম ভিউ

সৈয়দ মুনিরুল হক নোবেলঃ

শীঘ্রই ভিন্ন স্বাদের গান নিয়ে আসছেন ক্লোজআপ ওয়ান তারকা খুশবু। “ইচ্ছা হইলে আইসো বন্ধু” নামের গানটির গীতিকার ও সুরকার জহুরুল ইসলাম জনি। গানটি শীঘ্রই “জনি মিউজিক স্টেশন” joni music station নামে একটি ইউটিউব চ্যানেলে রিলিজ হবে।

বর্তমান সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী খুশবু বলেন, খুবই দারুন একটি গান এটি। আশা করি শ্রোতাদের ভালো লাগবে। গানটি নিয়ে আমি আশাবাদী।এদিকে গানটির গীতিকার ও সুরকার জহুরুল ইসলাম জনি বলেন, সম্প্রতি আমার বেশ কয়েকটি গান চলমান রয়েছে। সবকটিই আগামীদিনগুলোতে পর্যায়ক্রমে রিলিজ হবে। ‘ইচ্ছা হইলে আইসো বন্ধু’ গানটি শ্রোতাদের হ্নদয় ছুঁয়ে দিবে বলে আমি যথেষ্ট আশাবাদী।

উল্লেখ্য, জহুরুল ইসলাম জনি জামালপুর পৌর শহরের বানিয়া বাজার ডাকপাড়া এলাকা নিবাসী কন্ঠশিল্পী মো. আব্দুল মালেকের ছেলে। তিনি ৪র্থ শ্রেণীতে পড়ার সময় মাত্র ১১বছর বয়সে এ সঙ্গীত জগতে পদার্পণ করেন। সেই সময় থেকেই কবিতা লিখতেন আর আপন মনে গান রচনা করে নিজেই গাইতেন তিনি। পরবর্তী সময়ে অনেকগুলো ধাপ পেরিয়ে আজ তিনি স্বনামধন্য একজন গীতিকার ও সুরকার হিসেবে জাতীয় পর্যায়ে একটি অনন্য স্থান দখল করে নিয়েছেন। তার রচিত আর সুরারোপিত গানে কন্ঠ দিয়েছেন দেশবরেণ্য অনেক কন্ঠশিল্পী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com