
সেলিম মাহবুব,সিলেটঃ
দোয়ারাবাজার উপজেলার নরশিংপুর ইউনিয়নের বীরেন্দ্র নগর গ্রামের বাসিন্দা লন্ডন প্রবাসী, যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা আব্দুল আলী আজ শুক্রবার ইন্তেকাল করেছেন। তিনি ইংল্যান্ডের সিটি রয়েল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ২২ মার্চ ২.৩০ ঘটিকার সময় মৃত্যুবরণ করেছেন। যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক আব্দুল আলী ছাতক পৌর শহরের লেবার পাড়া মহল্লার বর্তমান বাসিন্দা। মরহুম আব্দুল আলী নরশিং পুর ইউনিয়নের বীরেন্দ্র নগর গ্রামের লন্ডন প্রবাসী মরহুম ইমতিয়াজ আলীর পুত্র। আব্দুল আলী ছিলেন একজন সদালাপী, দানশীল ব্যাক্তিত্ব। গ্রামে ইমতিয়াজ আলী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা তিনি। নরশিংপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি একবার চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাও করেছেন। যুক্তরাজ্য প্রবাসী আব্দুল আলীর মৃত্যুতে শোক প্রকাশ ও শোক শোন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী, সুনামগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য ও ছাতক উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহবাহক আজমল হোসেন সজল, দোয়ারা বাজার উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক ও দোয়ালীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীমুল ইসলাম শামীম, বাংলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোটারিয়ান আবুল হোসেন, লক্ষীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক জহিরুল ইসলাম, ছাতক সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, নোয়ারাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালেক রাজা, সিংচাপইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন মোহাম্মদ সাহেলসহ ছাতক-দোয়ারা উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। মরহুম আব্দুল আলীর এলাকার উন্নয়ণ ও অবদান অনস্বীকার্য ছিলো। বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে ব্যাপক অবদান রয়েছে। সহজ-সরল প্রকৃতির পরোপকারী একজন সাদামনের মানুষ ছিলেন আব্দুল আলী। আমরা মরহুম আব্দুল আলীর আত্মার মাগফেরাত কামনা করছি।
Leave a Reply