1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
ময়মনসিংহে বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, এগোবে বগুড়ার কাজের পর-গাজীপুর সংবাদ  সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা, মর্যাদা ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় আন্তর্জাতিক ঐক্য জোরদারের উদ্যোগ-গাজীপুর সংবাদ  জুলাই গণহত্যা মামলা: সাক্ষীদের প্রাণনাশের হুমকি ও গালিগালাজের অভিযোগে থানায় জিডি-গাজীপুর সংবাদ  সাংবাদিককে মিথ্যা জিডি হয়রানি, ইউএনও মোশারফের শাস্তি দাবি : টিপিএসবি’র-গাজীপুর সংবাদ  ছাতকে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন-গাজীপুর সংবাদ গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে সরিষা চাষে সরকারের সহায়তা: ৮ হাজার ২০০ কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার-গাজীপুর সংবাদ  ছাতক পৌর হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন-গাজীপুর সংবাদ  ছাতকের ছনবাড়ী বাজারে প্রস্তাবিত সোনাই নদী শুল্ক স্টেশন পরিদর্শন করেন সিলেট বিভাগীয় কমিশনার-গাজীপুর সংবাদ  বাবার মুক্তিযোদ্ধা গেজেট বাতিল, ‎কোটায় পাওয়া মেয়ের চাকরি বহালের অভিযোগ-গাজীপুর সংবাদ 

সিলেটে দুই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ : চোরাকারবারি গ্রেফতার-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ২০৬ টাইম ভিউ

সিলেট প্রতিনিধি;

সিলেটে দুই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ : চোরাকারবারি গ্রেফতার
সিলেটে একদিনের ব্যবধানে আবারও প্রায় দুই কোটি টাকা মূল্যে ভারতীয় পণ্য জব্দ করেছে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ। আজ রোববার (২৪ মার্চ) সিলেট মহানগর পুলিশের মিডিয়া বিভাগ বিষয়টি নিশ্চিত করে।

শনিবার দিবাগত রাতে শহরতলীর শাহপরাণ (রহ.) থনার মুরাদপুর পয়েন্টে (সিলেট-তামাবিল বাইপাস) সড়ক থেকে এসব পণ্য জব্দ হয়। এসময় কাভার্ড ভ্যানসহ গ্রেফতার হয়েছেন এক যুবক। ওশান কবির মিলন (২৫) নামে গ্রেফতার যুবক যাশোর জেলার বাঘারপাড়া উপজেলার খলিলপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে।

সিলেট মহানগর পুলিশ জানায়, শনিবার (২৩ মার্চ) রাত তিনটার দিকে মহানগর গোয়েন্দা বিভাগের গোপন সংবাদের ভিত্তিতে শাহপরাণ (রহ.) থনার মুরাদপুর এলাকার সিলেট-তামাবিল বাইপাস সড়কে অভিযান পরিচালনা আসামী ওশান কবির মিলন গ্রেফতার করা হয়। এসময় জব্দ করা হয় ২১৫০ পিস ভারতীয় শাড়ি, ২৫০ পিস ভারতীয় থ্রী-পিস, ৪০ পিস ভারতীয় লেহেঙ্গা, ২৪০ জোড়া খেলার বুট জুতা, ৪৯০০ পিস সানগ্লাস ও ৩৭৫ বক্স ভার্জিন রুলিং পেপার। যার আনুমানিক মূল্য ১ কোটি ৭৭ লাখ ২৪ হাজার টাকা। মালামাল পরিবহনের কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়।

গ্রেফতার আসামীর বিরুদ্ধে এসএমপি শাহপরাণ (রহ.) থানায় মামলা রুজু করা হয়েছে জানিয়ে সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

শনিবার (২৩ মার্চ) ভোরে সিলেট তামাবিল বাইপাস রাস্তায় মুরাদপুর এলাকায় সিলেট মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের অভিযানে ২৭৮ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ১৬ লাখ ১ হাজার ২৮০ টাকা। অভিযানে একটি কার্গো ট্রাক জব্দ করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com