1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

বিশ্বনাথে ভারতীয় চিনিসহ ৫ চোরাকারবারি আটক-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ১৮৯ টাইম ভিউ

সেলিম মাহবুব,সিলেট:

বিশ্বনাথে প্রায় ৬ হাজার কেজি ভারতীয় চিনি ভর্তি একটি ট্রাক (যশোর-ট,১১-৫২৩৬) ও ৫ চোরাকারবারিকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টায় বিশ্বনাথ পৌর এলাকার জানাইয়া গেইট সংলগ্ন রাস্তা থেকে চিনি ভর্তি ট্রাক ও চোরাকারবারিদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানার মাঝাইর গ্রামের রমজান আলীর ছেলে জিয়াউর রহমান (৩৫), তাহিরপুর থানার বাদাঘাট সোহালা গ্রামের মো: ফারুক মিয়ার ছেলে আসাদুর রহমান (২৮), একই গ্রামের সেলিম রেজার ছেলে ফাহিম রেজা (২৫), মো. রইছ মিয়ার ছেলে এস এম তুষার আহমদ রাজ (২৪), জামালগঞ্জ থানার শরীফ পুর গ্রামের আব্দুল হেকিমের ছেলে নবী হোসেন (৩৫)। পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৬ টায় জানাইয়া গেইট সংলগ্ন রাস্তায় পুলিশের তল্লাশি চৌকি বসানো হয়। এ সময় বিশ্বনাথ পৌর শহরে প্রবেশকালে যশোর -ট-১১-৫২৩৬ নাম্বারের একটি ট্রাক তল্লাশি করে ভারতীয় অবৈধ চিনি পাওয়া যায়। তখন গাড়িসহ চিনি জব্দ করে ৫ চোরাকারবারিকে আটক করা হয়। জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চোরাকারবারি সিন্ডিকেট চোরাইপথে ভারতীয় চিনিসহ বিভিন্ন বিদেশি পণ্য শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে এনে নিজ হেফাজতে রেখে বিক্রয় করে আসছে। মাঝেমধ্যে কিছু পণ্য ধরা পড়লেও অদৃশ্য কারণে সিংহভাগই রয়ে যায় ধরা ছোঁয়ার বাইরে। এ বিষয়ে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ রমা প্রসাদ চক্রবর্তী জানান, ১২০ বস্তা (প্রায় ৬ হাজার কেজি) চিনিসহ
৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com