1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

সিলেটের কোম্পানীগঞ্জে চাচাতো ভাইয়ের হাতে আরেক চাচাতো ভাই খুন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ১৮১ টাইম ভিউ

সেলিম মাহবুব,সিলেট:

কোম্পানীগঞ্জে চাচাতো ভাইয়ের হাতে খুন হলেন আরেক চাচাতো ভাই। শনিবার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের ধলাই নদী সংলগ্ন নয়াগাঙেরপাড় গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতের নাম মোঃ নুরুল মিয়া (২৫)। তিনি নয়াগাঙেরপাড় গ্রামের বাসিন্দা আব্দুল আজিজ কালাই মিয়ার ছেলে। পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকে নিহতের চাচাতো ভাই অভিযুক্ত আখতার হোসেন পলাতক রয়েছে। স্থানীয় ও নিহতের স্বজনরা জানান, ধলাই নদী থেকে বালু উত্তোলনের জন্য স্থানীয় নয়াগাঙেরপাড়ের রাস্তা দিয়ে ট্রাক্টর আসা যাওয়া করার বিনিময়ে ট্রাক্টর প্রতি ড্রাইইবেশন করে দেয়ার নিদিষ্ট পরিমাণ টাকা তুলেন মোঃ নুরুল মিয়া ও তার চাচতো ভাইয়েরা।

শনিবার সন্ধ্যায় মোঃ নুরুল মিয়া তার চাচাতো ভাই আখতার হোসেনের নিকট ভাগের টাকা চাওয়ায় কথাকাটি হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে সুপারি গাছের সলা দিয়ে মোঃ নুরুল মিয়া’র মাথায় ও ঘাড়ে কয়েকটি আঘাত করে আখতার হোসেন। পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা নুরুল মিয়াকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। তার অবস্থা গুরুতর হলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। রাত অনুমানিক ৩ টার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মোঃ নুরুল মিয়া। কোম্পানীগঞ্জ থানার এস আই আসাদুল ইসলাম জানান, প্রাথমিক অবস্থায় জানাগেছে রাস্তা ড্রাইব্রেশন করে দিয়ে উঠানো টাকার ভাগাভাগি নিয়ে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com