1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ২৫ মে ২০২৬, ১০:১০ অপরাহ্ন

রাজশাহীর এক কিশোরীকে গণধর্ষণ মামলার পলাতক আসামী নাটোর হতে গ্রেফতার।-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ১৬৯ টাইম ভিউ

মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টার

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার এক কিশোরীকে গণধর্ষণ মামলার পলাতক আসামী মামুন আলী (২৫) কে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে নাটোর শহরের কানাইখালী শেখ রাসেল মিনি স্টেডিয়াম হতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী মামুন আলী রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার তাজেন্দ্রপুর গ্রামের বারিক হোসেনের ছেলে।

র‌্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব আরো জানায়, গত ১০ ফেব্রুয়ারি রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলার তাজেন্দ্রপুর গ্রামের ওই ভুক্তভোগী কিশোরী বাড়ীর অদুরে একটি ভুট্টা জমিতে ছাগলের জন্য ঘাস কাটতে যায়। এসময় সাদ্দাম হোসেন নামে এক যুবক ভুক্তভোগীর মুখে গামছা পেঁচিয়ে ভুক্তভোগীর ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। একই সময় ঘটনাস্থলে মামুন আলী উপস্থিত হলে অভিযুক্ত দুইজনই পরে যোগসাজেশ করে ভুক্তভোগীকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে। এই ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে গোদাগাড়ী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ওই মামলার তদন্তকারী অফিসার আসামীদের গ্রেফতারের জন্য র‌্যাব-৫ বরাবর অধিযাচনপত্র প্রদান করলে র‌্যাব গোয়েন্দা নজরদারী বৃদ্ধিসহ ছায়াতদন্ত শুরু করে। গ্রেফতারকৃত মামুন আলীকে গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

র‌্যাব-৫-সিপিসি-২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com