1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ১১ মে ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

গলাচিপায় বহু আলোচিত মামলার আসামী রেনু আক্তার আবারো গ্রেফতার!-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ২৮০ টাইম ভিউ

মোঃ মামুন হোসাইন।স্টাফ রিপোর্টার

পটুয়াখালীর মরিচবুনিয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ জাকির হোসেন এর স্ত্রী ও বহু মামলার ওয়ারেন্ট ভূক্ত পলাতক আসামী ও জাতীয়তাবাদী বিএনপির গলাচিপা উপজেলা শাখার মহিলা নেত্রী রেনু আক্তারকে গ্রেফতার করেছে গলাচিপা থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত রেনু আক্তারের বিরুদ্ধে ২১৪৩/২৩ সি,আর মামলার, এনআইএ্যাক্টের ১৩৮ ধারায় চেক জালিয়াতি মামলার ওয়ারেন্ট ভূক্ত পলাতক থাকায়, গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপা থানার এস,আই মোঃ মাহতাব ৫ এপ্রিল শুক্রবার চরবিশ্বাস এলাকা থেকে মহিলা পুলিশের সহযোগীতায় তাকে গ্রেফতার করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃত রেনু আক্তারের বিরুদ্ধে ২০২১ সালে নারী ও শিশু নির্যাতন আইনে, একাধিক জি আর মামলায় রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে বহু মামলা সহ ঢাকা যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে এবং অনাদায়ে ৭ লাখ টাকা অর্থদন্ড প্রদান করেন এবং সে মামলায়ও তিনি ওয়ারেন্টভূক্ত আসামী হয়ে সাজাপ্রাপ্ত হয়েছেন।

এ বিষয়ে গলাচিপা থানার ওসি মোঃ ফেরদৌস আলম খান জানান, রেনু আক্তারের বিরুদ্ধে বিজ্ঞ আদালতের ওয়ারেন্ট থাকায় চরবিশ্বাস এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে এবং শনিবার তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com