1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম:
ছাতকে চুরি-ছিনতাই,মাদক ও মারামারি বৃদ্ধি *সচেতন নাগরিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হতাশ*-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের ডিম খেয়ে অসুস্থ ২০ শিক্ষার্থী, সপ্তাহে দ্বিতীয় ঘটনা-গাজীপুর সংবাদ  ছাতকের জাহিদপুর উইমেন্স কলেজে নবীন বরণ অনুষ্ঠান ও অরিয়েন্টেশন-গাজীপুর সংবাদ  ছাতকের চাঁনপুর গ্রামে রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত শতাধিক-গাজীপুর সংবাদ  ছাতকের গোবিন্দগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৫০-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে জামিনের ৫ দিন পর আবারও ১৮০০ পিস ইয়াবাসহ গ্রেফতার নাজির হোসেন-গাজীপুর সংবাদ Kazanma stratejileri Şans oyunlarında başarı için ipuçları Kazanma stratejileri Şans oyunlarında başarı için ipuçları Betalingsveiligheid in online casino’s: waar moet je op letten? Finansal yönetimde başarılı olmak için Pinco ile izleyebileceğiniz stratejiler

পরিবারের সাথে ঈদ করা হলো না জিয়াউরের-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ১৭৮ টাইম ভিউ

মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টার

পরিবারের সাথে ঈদ করা হলো না জিয়াউরের। ঢাকা থেকে ফিরে বাড়ির কাছে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তার। আজ ৬ এপ্রিল শনিবার সকাল পৌনে ছয়টার দিকে নাটোরের নলডাঙ্গায় পশ্চিম সোনা পাতিল এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন জিয়াউর রহমান(৪৭)। এসময় আহত হন ভ্যানচালক জামিল (৩০)। নিহত জিয়াউর উপজেলার হলুদঘর পশ্চিম পাড়া এলাকার রহমতুল্লাহর ছেলে। আহত ভ্যানচালক জামিল নওগাঁ জেলার আত্রাই থানার ডাকা গ্রামের মৃত হারুনের ছেলে। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ারুজ্জামান ও এলাকাবাসী জানান, আজ ৬ এপ্রিল শনিবার সকাল পৌনে ছয়টার দিকে নলডাঙ্গা পৌর শহরের সেনাপতিল মহল্লায় একটি ব্যাটারি চালিত ভ্যান ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ব্যাটারী চালিত ভ্যানে থাকা যাত্রী মোঃ জিয়াউর রহমান ছিটকে রাস্তায় পড়ে যান। পরে মাইক্রোবাস(ঢাকা মেট্রো-চ ১৫-৩৬১৩) তাকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন জিয়াউর। স্থানীয়রা জানান, জিয়াউর রহমান ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করতেন ।ঈদের ছুটিতে বাড়িতে যাচ্ছিলেন তিনি। গত রাতে ঢাকা থেকে ট্রেন যোগে এসে মাধনগর রেল-স্টেশনে নামেন। এরপর ব্যাটারি চালিত ভ্যান করে তার নিজ বাড়ি হলুদঘর পশ্চিম পাড়াতে আসার পথে নলডাঙ্গা থেকে আত্রাইগামী একটি মাইক্রোবাস তাকে চাপা দিলে এই নিহতের ঘটনা ঘটে। জিয়াউর রহমানের মৃতদেহ ও দুর্ঘটনায় কবলিত কালো রঙের মাইক্রোবাস ও ব্যাটারি চালিত ভ্যান জব্দ করে থানায় নিয়ে গেছে পুলিশ। ঘটনায় মাইক্রোবাস চালক কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার সাইতলা গ্রামের আলী মহম্মদ এর ছেলে নুর মোহাম্মদ(২৭) নলডাঙ্গা থানায় আটক আছে। ভ্যানচালক মোঃ জামিলকে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com