1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
ময়মনসিংহে বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, এগোবে বগুড়ার কাজের পর-গাজীপুর সংবাদ  সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা, মর্যাদা ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় আন্তর্জাতিক ঐক্য জোরদারের উদ্যোগ-গাজীপুর সংবাদ  জুলাই গণহত্যা মামলা: সাক্ষীদের প্রাণনাশের হুমকি ও গালিগালাজের অভিযোগে থানায় জিডি-গাজীপুর সংবাদ  সাংবাদিককে মিথ্যা জিডি হয়রানি, ইউএনও মোশারফের শাস্তি দাবি : টিপিএসবি’র-গাজীপুর সংবাদ  ছাতকে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন-গাজীপুর সংবাদ গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে সরিষা চাষে সরকারের সহায়তা: ৮ হাজার ২০০ কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার-গাজীপুর সংবাদ  ছাতক পৌর হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন-গাজীপুর সংবাদ  ছাতকের ছনবাড়ী বাজারে প্রস্তাবিত সোনাই নদী শুল্ক স্টেশন পরিদর্শন করেন সিলেট বিভাগীয় কমিশনার-গাজীপুর সংবাদ  বাবার মুক্তিযোদ্ধা গেজেট বাতিল, ‎কোটায় পাওয়া মেয়ের চাকরি বহালের অভিযোগ-গাজীপুর সংবাদ 

সিলেটে আমেরিকা প্রবাসীর বাড়িতে চাঁদাবাজি লুটপাট: মামলা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
  • ২৮৯ টাইম ভিউ

ক্রাইম প্রতিবেধক :

সিলেটে আমেরিকা প্রবাসীর বাড়িতে চাঁদাবাজি, ভাংচুর, ত্রাস সৃষ্টি ও নগদ টাকা এবং স্বর্ণালংকার লুটপাটের গুরুতর অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৮ এপ্রিল) সিলেট মেট্রোপলিটন ২য় আদালতে দায়ের করা মামলায় এ অভিযোগ করা হয়েছে। সিআর (এয়ারপোর্ট) মোকদ্দমা নং- ৭৩/২০২৪।

জানা গেছে, মামলার বাদী আব্দুল ইয়াছিন দীর্ঘদিন ধরে নগরীর ইলেকট্রিক সাপ্লাইয়ের কলবাখানী/৪ বাসায় কেয়ার টেকারের দায়িত্ব পালন করে আসছেন। বাসাটির মালিক আমেরিকা প্রবাসী মিছবাহ উদ্দিন দুলাল ও তার প্রবাসী অন্য ভাইবোন।
অভিযোগে প্রকাশ, একই কলবাখানী ইলেকট্রিক সাপ্লাই এলাকার হেলাল আহমদ, আব্দুর রহমান ও শফিকা বেগম দিলারাসহ একদল স্থানীয় চাঁদাবাজ, সন্ত্রাসী প্রবাসী মিছবাহ উদ্দিন দুলাল পরিবারের কেয়ারটেকার আব্দুল ইয়াছিনের কাছে মোটা অংকের চাঁদা দাবী করে আসছে। চাঁদা না দিলে তারা কেয়ারটেকারকে তাড়িয়ে প্রবাসীদের বাসাটি জবর দখল করে নেবে বলে হুমদি দিয়ে আসছিলো। এরই ধারাবাহিকতায় হেলাল ও আব্দুর রহমান চক্র গত ৫ এপ্রিল দুপুরে সশস্ত্র মহড়া দিয়ে কেয়ারটেকার আব্দুল ইয়াছিনের কাছে এক কোটি টাকা চাঁদা দাবী করে। চাঁদা না দিলে তিন দিনের ভেতর বাসা ছেড়ে দেয়ার আল্টিমেটাম দেয় তারা। এরপর গত ৭ এপ্রিল হেলাল, আব্দুর রহমান সহ স্থানীয় সন্ত্রাসীরা প্রবাসী মিছবাহ উদ্দিন দুলালদের বসত ঘরে সশস্ত্র হানা দেয়। পূণরায় তারা কেয়াটেকার আব্দুল ইয়াছিনের কাছে এক কোটি টাকা চাঁদা দাবি করে। কেয়ারটেকার আব্দুল ইয়াছিন চাঁদা দিতে অপরাগতা প্রকাশ করেন। এসময় হেলাল, আব্দুর রহমান সহ সন্ত্রাসীরা দেশী ও আগ্নেয়াস্ত্র উচিয়ে মারপিট করে ত্রাস সৃষ্টির মাধ্যমে কেয়ারটেকার আব্দুল ইয়াসিনকে জিম্মি করে বাসা থেকে নগদ ৪ লক্ষ টাকা, ৭ ভরি স্বর্ণালংকার ও প্রায় অর্ধ লক্ষ টাকার মূল্যবান বস্ত্রাদি লুটে নেয়। এসময় প্রত্যক্ষদর্শী সাংবাদিক মোহন আহমদ ৯৯৯ এ ফোন দিলে পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। কিন্তু পরবর্তী সময়ে পুলিশ কোন প্রদক্ষেপ না নেওয়ায় কেয়ার টেকার আব্দুল ইয়াছিন আদালতে এ মামলা করেন। মামলার বিষয়ে আইনী প্রদক্ষেপ নিতে ওসি এয়ারপোর্ট থানাকে আদেশ দিয়েছেন আদালত।
এয়াপোর্ট থানার ইন্সপেক্টর (তদন্ত) দেবাংশু কুমার দে’ মামলা প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার তদন্ত চলছে। প্রাথমিক তথ্যের সত্যতা পাওয়া গেলে বিবাদীগণের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আইনী ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com