1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম:
ময়মনসিংহে বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, এগোবে বগুড়ার কাজের পর-গাজীপুর সংবাদ  সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা, মর্যাদা ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় আন্তর্জাতিক ঐক্য জোরদারের উদ্যোগ-গাজীপুর সংবাদ  জুলাই গণহত্যা মামলা: সাক্ষীদের প্রাণনাশের হুমকি ও গালিগালাজের অভিযোগে থানায় জিডি-গাজীপুর সংবাদ  সাংবাদিককে মিথ্যা জিডি হয়রানি, ইউএনও মোশারফের শাস্তি দাবি : টিপিএসবি’র-গাজীপুর সংবাদ  ছাতকে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন-গাজীপুর সংবাদ গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে সরিষা চাষে সরকারের সহায়তা: ৮ হাজার ২০০ কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার-গাজীপুর সংবাদ  ছাতক পৌর হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন-গাজীপুর সংবাদ  ছাতকের ছনবাড়ী বাজারে প্রস্তাবিত সোনাই নদী শুল্ক স্টেশন পরিদর্শন করেন সিলেট বিভাগীয় কমিশনার-গাজীপুর সংবাদ  বাবার মুক্তিযোদ্ধা গেজেট বাতিল, ‎কোটায় পাওয়া মেয়ের চাকরি বহালের অভিযোগ-গাজীপুর সংবাদ 

দোয়ারাবাজারে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে এক সংঘর্ষে এক বৃদ্ধ খুন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ২১৯ টাইম ভিউ

সেলিম মাহবুব,সিলেট:

দোয়ারাবাজারে গরুর ধান খাওয়া নিয়ে লামা সানিয়া গ্রামে দু’পক্ষের সংঘর্ষে এক বৃদ্ধ খুন হয়েছেন। শনিবার বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘ*র্ষে নিহত হন মিয়া হোসেন(৬৫)। তিনি দোয়ারা সদর ইউনিয়নের লামা সানিয়া গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, শনিবার বিকেলে মিয়া হোসেনের গরু অপর পক্ষ হেলাল মিয়ার (হেলো) বোরো ধানের ক্ষেতে প্রবেশ করলে তারা এ নিয়ে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হন। সংঘর্ষের সময় ঘটনা স্থলেই মিয়া হোসেন মারা যান।

নিহত মিয়া হোসেনের পরিবারের অভিযোগ দোয়ারা সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হামিদের নির্দেশে তার ভাতিজা লামা সানিয়া গ্রামের হেলাল মিয়া ও তার পুত্র আলিম উদ্দিন এবং সহযোগিদের মারপিঠে আহত হয়ে ঘটনাস্থলে মিয়া হোসেন নিহত হয়েছেন। পুলিশ নিহতের বাড়ি থেকে লাশ উদ্ধার করে।
দোয়ারা সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হামিদ বলেন মিয়া হোসেনের সাথে বাকবিতণ্ডা হয়েছে। তবে মারামারির কোন ঘটনা ঘটেনি। মিয়া হোসেন হার্টের রোগী ছিলেন। তিনি ষ্টোক করে মা*রা গেছেন বলে তার ধারণা।
ঘটনার পর সিনিয়র সহকারী পুলিশ সুপার ( ছাতক সার্কেল) রণজয় চন্দ্র মল্লিক ও দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ বদরুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে জানতে চাইলে সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) রণজয় চন্দ্র মল্লিক বলেন,ময়না তদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com