1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
ময়মনসিংহে বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, এগোবে বগুড়ার কাজের পর-গাজীপুর সংবাদ  সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা, মর্যাদা ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় আন্তর্জাতিক ঐক্য জোরদারের উদ্যোগ-গাজীপুর সংবাদ  জুলাই গণহত্যা মামলা: সাক্ষীদের প্রাণনাশের হুমকি ও গালিগালাজের অভিযোগে থানায় জিডি-গাজীপুর সংবাদ  সাংবাদিককে মিথ্যা জিডি হয়রানি, ইউএনও মোশারফের শাস্তি দাবি : টিপিএসবি’র-গাজীপুর সংবাদ  ছাতকে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন-গাজীপুর সংবাদ গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে সরিষা চাষে সরকারের সহায়তা: ৮ হাজার ২০০ কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার-গাজীপুর সংবাদ  ছাতক পৌর হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন-গাজীপুর সংবাদ  ছাতকের ছনবাড়ী বাজারে প্রস্তাবিত সোনাই নদী শুল্ক স্টেশন পরিদর্শন করেন সিলেট বিভাগীয় কমিশনার-গাজীপুর সংবাদ  বাবার মুক্তিযোদ্ধা গেজেট বাতিল, ‎কোটায় পাওয়া মেয়ের চাকরি বহালের অভিযোগ-গাজীপুর সংবাদ 

রাণীশংকৈলে বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ২৭২ টাইম ভিউ

হুমায়ুন কবির,রাণীশংকৈলে (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩১ বঙ্গাব্দ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রোববার ১৪ এপ্রিল পরিষদ চত্বর থেকে সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করে একই মঙ্গল শোভাযাত্রায় পৌরসভা, বৈশাখ উদযাপন পরিষদ, উপজেলা আওয়ামী লীগ, বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও এনজিও মিলিত হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে গিয়ে শেষ হয়। ওই মাঠে ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন, বৈশাখ উদযাপন পরিষদের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম। অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য দেন,সাবেক সংসদ সদস্য ও বৈশাখ উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ইয়াসিন আলী, সাবেক এমপি ও জেলা আ.লীগ সহ সভাপতি সেলিনা জাহান লিটা, উপজেলা আ.লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক,পৌর মেয়র মোস্তাফিজুর রহমান,ভাইস চেয়ারম্যান সোহেল রানা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা,সাবেক মেয়র আলমগীর সরকার, প্রধান শিক্ষক আবু শাহানশাহ ইকবাল।

এছাড়াও উপস্থিত ছিলেন,সহকারী শিক্ষা অফিসার রবিউল ইসলাম সবুজ, যুবলীগ সাধারণ সম্পাদক রমজান আলী,জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক আবু তাহের, কৃযকলীগ সভাপতি বাবর আলী, প্রধান শিক্ষক কুসমত আলী, অধ্যক্ষ মহাদেব বসাক, পৌর আ.লীগ সভাপতি জাহাঙ্গীর আলম,স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আরথান আলী,
বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, প্রগতি ক্লাবের সভাপতি মুনতাসির আলম মিঠু,
প্রেসক্লাব(পুরাতন)এর সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম,সাবেক প্রেসক্লাব সভাপতি ফারুক আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক প্রশান্ত বসাক। পরে স্থানীয় শিল্পীদের পরিচালনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com