1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ শাল্লায় ১৭ জনের মনোনয়ন পত্র দাখিল-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ১৭৪ টাইম ভিউ

সেলিম মাহবুব,সিলেট:

শাল্লায় উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন পত্র জমা দিয়েছেন চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৯ জন প্রার্থী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন সহ সর্বমোট ১৭ জন প্রার্থী।

সোমবার (১৫ এপ্রিল) শাল্লায় সহকারী রিটার্নিং কর্মকর্তা শাহ্ মোহাম্মদ এনামুল কবিরের কাছে অন-লাইনে মনোনয়নপত্র জমা দেন তারা। শাহ্ মোহাম্মদ এনামুল কবির মনোনয়ন পত্র জমা দানের বিষয়টি নিশ্চিত করেছেন। মনোনয়নপত্র বাছাই ১৭ এপ্রিল, বাছাইয়ের পর রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের ব্যাপারে আপিল দায়ের ১৮ ও ২০ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল আর ভোট গ্রহণ ৮ মে সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত। উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট অবনী মোহন, এস এম শামীম, উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান গনেন্দ্র চন্দ্র সরকার ও উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট দিপু রঞ্জন দাস।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন, প্রদীপ দাস, ফনি ভূষন সরকার, মো.আব্দুল মজিদ,মো. সাইফুর রহমান, শেখ শহিদুল ইসলাম, অরিন্দম চৌধুরী, বিষ্ণুপদ দাশ, মো.হাজিরুল ইসলাম ও কালীপদ রায়। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন শর্বরী মজুমদার, মোছাঃ আলপিনা আক্তার, মর্তুজা আক্তার ও মোছাঃ ছায়ামনি আক্তার।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com