1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম:
ছাতকে জামায়াতের জুলাই সনদ ও গণভোটের জনরায় বাস্তবায়নের দাবীতে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে জামায়াতের গণমিছিল ও সমাবেশ-গাজীপুর সংবাদ  আনন্দ উৎসব মুখর পরিবেশে মহাপ্রভুর আখড়ায় পড়শীর ১২ তম জন্মদিন পালন-গাজীপুর সংবাদ  ছাতকের বিশিষ্ট ব্যবসায়ী পীর আশ্রব আলী (চুনু) স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ ছাতকের সৈদেরগাঁও পশ্চিম পাড়া জামে মসজিদের ইমামকে বিদায়ী সংবর্ধনা-গাজীপুর সংবাদ  হত্যাচেষ্টার আসামী গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন-গাজীপুর সংবাদ  Hacksaw Gaming payment methods: Ensuring secure deposits for your casino experience ছাতকের গোবিন্দগঞ্জ রেল ব্রিজ থেকে রেললাইনের কাট চুরির অভিযোগ,-গাজীপুর সংবাদ  What to expect at Spin Rio Casino UK: top slots, live games, and rewards Migliori Online Casinò Non AAMS: quale slot scegliere per vincere di più nel 2026

নাটোরের সিংড়া উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী লুৎফুল হাবিব রুবেলের মনোনয়ন প্রত্যাহারের ঘোষণা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ১৯৩ টাইম ভিউ

মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

নাটোরের সিংড়া উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী লুৎফুল হাবিব রুবেলের মনোনয়ন প্রত্যাহারের ঘোষণা। আজ সকালে তিনি এই ঘোষণা দেন।  এর আগে গতকাল ২০ এপ্রিল উপজেলা আওয়ামী লীগের জরুরী সভায় তাকে চেয়ারম্যান পদের প্রার্থীতা প্রত্যাহারের নির্দেশ দেয়া হয়। সেই সঙ্গে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে “কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না” মর্মে ২২ এপ্রিলের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়।

উল্লেখ্য গত ১৬ এপ্রিল উপজেলা পরিষদ নির্বাচনে অপর প্রার্থী দেলোয়ার হোসেন পাশাকে অপহরণ এবং মারধর করে তার গ্রামের বাড়ি উপজেলার পার সাঐল এর বাড়িতে ফেলে রাখা ফেলে রেখে আসা হয়। এই ঘটনায় দেলোয়ার হোসেন বাসার বড়ভাই মজিবর রহমান বাদী হয়ে অজ্ঞাত ২০ জনকে আসামি করে নাটোর সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ সিসিটিভির ফুটেজ পরীক্ষা করে প্রথমে সানোয়ার হোসেন সুমন এবং নাজমুল হোসেন বাবুকে গ্রেফতার করে। এর মধ্যে সানোয়ার হোসেন সুমন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে লুৎফুল হাবিব রুবেলের পক্ষে এই অপহরণ এবং মারধরের কথা স্বীকার করে। গত ১৯ এপ্রিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আহত দেলোয়ার হোসেন পাশাকে দেখতে গিয়ে ডাক তার তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনায়েদ আহমেদ পলক এমপি তার শ্যালক উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুল হাবিব রুবেলকে প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ দেন।

লুৎফুল হাবিব রুবেল জানান, প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী তার প্রতি শ্রদ্ধা রেখে এবং দলের নেতৃবৃন্দের গৃহীত পদক্ষেপের প্রতি শ্রদ্ধা রেখে তিনি প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। এর পরবর্তীতে দল যা সিদ্ধান্ত নিবে তাও তিনি মাথা পেতে নেবেন বলে ঘোষণা দেন। সেইসঙ্গে ১৬ এপ্রিল দেলোয়ার হোসেন পাশাকে অপহরণ এবং মারধরের অভিযোগ অস্বীকার করেন। তিনি জানান মন্ত্রীর শ্যালক হওয়ায় তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এমন একটি নাটক সাজানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com