1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
শ্রীলঙ্কার সাংবাদিকদের পাশে ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সরকারের প্রতি আহ্বান-গাজীপুর সংবাদ  ভারতীয় সাংবাদিক নেতা মীর মোহাম্মদ আলী ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের স্থায়ী সদস্য নির্বাচিত-গাজীপুর সংবাদ  ছাতক-সিলেট রেললাইন নির্মাণ প্রকল্প ২০২৭ সালের জুন পর্যন্ত মেয়াদ বৃদ্ধি-গাজীপুর সংবাদ  গলাচিপা পৌরসভায় ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী নাজমুল হুদা রিপন, গাড়িবহরে প্রচারণা-গাজীপুর সংবাদ  বড়লেখায় নিসচা’র উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে মিছিল দিতে গিয়ে জনতার হাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই সদস্য অবরুদ্ধ অতঃপর পুলিশে-গাজীপুর সংবাদ  রামরাম দিঘিকে সবুজে সাজানোর উদ্যোগ,প্রথম ধাপে রোপণ করা হলো ২০০ কৃষ্ণচূড়া-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে বৈদ্যুতিক নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন: সভাপতি সুমন, সম্পাদক মান্নান-গাজীপুর সংবাদ  ছাতকে ১৩০ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে পুলিশ-গাজীপুর সংবাদ  বড়লেখা উপজেলা ছাত্র মজলিসের সভাপতি মামনুন, সেক্রেটারি তানজিম-গাজীপুর সংবাদ 

নাটোরের বাগাতিপাড়ায় বৃষ্টির জন্য নামাজ আদায়-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ২৪৭ টাইম ভিউ

মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

নাটোরের বাগাতিপাড়ায় তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির প্রার্থনায় দুটি স্থানে নামাজ আদায় করেছেন মুসল্লিরা। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার সদর ইউনিয়নের জিগরি উচ্চ বিদ্যালয় মাঠে এবং পৌরসভা এলাকার পৌরভবন চত্বরের ঈদগাহ মাঠে খোলা আকাশের নিচে ইস্তিস্কার (বৃষ্টির জন্য যে নামাজ পড়া হয়) নামাজ আদায় করা হয়। নামাজ শেষে আল্লাহর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করা হয়। সরেজমিনে গিয়ে দেখা যায়,

সকালে নানা বয়সী মানুষ নামাজের জন্য মাঠে হাজির হন। এরপর দুই রাকাত নামাজ আদায় করেন। নামাজ শেষে দুই হাত তুলে প্রচন্ড গরম, তীব্র তাপপ্রবাহ ও খরা থেকে রক্ষা পেতে বৃষ্টি চেয়ে আল্লাহর কাছে মোনাজাত করা হয়। সেখানে উপস্থিত স্থানীয় কৃষক আতাহার আলী বলেন, বৃষ্টিবাদল নেই। খুব তাপ। কলে পানি উঠছে না। ক্ষেত নষ্ট হচ্ছে। তাই বৃষ্টি চেয়ে নামাজের মাধ্যমে কান্নাকাটি করে আল্লাহর কাছে সবাই দোয়া করেছেন। শিক্ষক আ. আওয়াল বলেন, দীর্ঘদিন অনাবৃষ্টির কারণে মানুষ, পশুপাখি গাছপালাসহ সবাই কষ্টে আছে। তাই বৃষ্টির জন্য নামাজ পড়েছি। জিগরি মাঠে অনুষ্ঠিত হওয়া নামাজের

ইমাম দয়ারামপুর কাজিপাড়া মাদ্রাসার শিক্ষক আবু বক্কর ছিদ্দিক বলেন, কোরআন-হাসিদের আলোকে যতটুকু জানা গেছে, তা হলো মানুষের সৃষ্ট পাপের কারণেই মহান আল্লাহ এমন অনাবৃষ্টি ও খরা দেন। বৃষ্টিপাত না হলে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (স.) সাহাবিদের নিয়ে খোলা ময়দানে ইস্তিস্কার নামাজ আদায় করতেন। সে জন্য তারা মহান সৃষ্টিকর্তার কাছে পাপের জন্য তওবা করে এবং ক্ষমা চেয়ে দুই রাকাত নামাজ আদায় করে বৃষ্টির জন্য প্রার্থনা করেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com