1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ১৮ টি ভারতীয় গরুসহ, ৩ ব্যবসায়ী আটক-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ১৬৭ টাইম ভিউ

সেলিম মাহবুব,সিলেট:

সিলেট মেট্রোপলিটন এয়ারপোর্ট থানা পুলিশ অভিযানে ১৮ টি ভারতীয় গরু জব্দ ও ৩ চোরা কারবারিকে আটক করা হয়েছে।এ ঘটনায় এয়ারপোর্ট থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলাও দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাতে এয়ারপোর্ট বাইপাস মহাসড়ক দিয়ে যাওয়ার পথে ৩টি পিকআপে ভারতীয় ১৮টি গরু জব্দ করে পুলিশ। এ সময় ভারতীয় গরুসহ ৩ চোরাই গরু ব্যবসায়ীকে আটক করা হয়। গরু বহনে ব্যবহৃত ৩টি পিকআপ গাড়ি ও জব্দ করা হয়। চালকরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। আটককৃত চোরাই ব্যবসায়ীরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয় হরিষপুর থানার বাগদিয়া গ্রামের হাবিবুর রহমানের পুত্র মো.জসিম উদ্দিন (৩৫), একই গ্রামের নাদির হোসেনের পুত্র মোঃ রহিছ মিয়া (৩৯) ও হবিগঞ্জ জেলার মাধবপুর থানার তিনগাঁও গ্রামের মৃত নূর মিয়ার পুত্র মো.সাদেক আহমদ (৪২)। এ ঘটনায় এয়ারপোর্ট থানার এ এসআই মো.রহিম উদ্দিন বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা নং ২৩/ (৪) ২৪ দায়ের করেন।এয়ারপোর্ট থানার সহকারী পুলিশ কমিশনার জহিরুল ইসলাম ১৮ টি ভারতীয় গরু,৩ টি পিকআপ ভ্যান জব্দ ও ৩ জনকে আটকের বিষয় স্বীকার করে তিনি জানান, আটক ৩ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com