1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
ময়মনসিংহে বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, এগোবে বগুড়ার কাজের পর-গাজীপুর সংবাদ  সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা, মর্যাদা ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় আন্তর্জাতিক ঐক্য জোরদারের উদ্যোগ-গাজীপুর সংবাদ  জুলাই গণহত্যা মামলা: সাক্ষীদের প্রাণনাশের হুমকি ও গালিগালাজের অভিযোগে থানায় জিডি-গাজীপুর সংবাদ  সাংবাদিককে মিথ্যা জিডি হয়রানি, ইউএনও মোশারফের শাস্তি দাবি : টিপিএসবি’র-গাজীপুর সংবাদ  ছাতকে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন-গাজীপুর সংবাদ গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে সরিষা চাষে সরকারের সহায়তা: ৮ হাজার ২০০ কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার-গাজীপুর সংবাদ  ছাতক পৌর হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন-গাজীপুর সংবাদ  ছাতকের ছনবাড়ী বাজারে প্রস্তাবিত সোনাই নদী শুল্ক স্টেশন পরিদর্শন করেন সিলেট বিভাগীয় কমিশনার-গাজীপুর সংবাদ  বাবার মুক্তিযোদ্ধা গেজেট বাতিল, ‎কোটায় পাওয়া মেয়ের চাকরি বহালের অভিযোগ-গাজীপুর সংবাদ 

গলাচিপায় পৈতৃক সম্পত্তি দখল, নিস্ব পরিবার-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ১৫৭ টাইম ভিউ

মোঃ মামুন হোসাইন।স্টাফ রিপোর্টার

পটুয়াখালীর গলাচিপায় প্রভাবশালী একটি পক্ষ পৈতৃক সম্পত্তি জোর পূর্বক দখল করায় নিস্ব হয়ে পড়েছে ভূক্তভোগী একটি নিরীহ পরিবার। ঘটনাটি ঘটেছে উপজেলার গলাচিপা সদর ইউনিয়নের দক্ষিন চরখালীর শ্রীনাথ বাজারে। ভূক্তভোগী পরিবার হচ্ছেন শ্রীনাথ বাজারের মৃত. মনিন্দ্র মিত্রের ছেলে নিরঞ্জন মিত্র (৮৩) এর পরিবার। এ বিষয়ে অসহায় নিরঞ্জন মিত্র জানান, আমার ঠাকুর দাদার বাবার নাম কৃষ্ণরাম দাস (আমার তালই) প্রায় ১৮ একর সম্পত্তি রেখে মারা যান। তার ওয়ারিশ হিসেবে এক ছেলে (আমার ঠাকুর দাদা) উক্ত সম্পত্তির মালিক ছিলেন মহিম মিত্র। তার ওয়ারিশ ছিলেন আমার বাবা মনিন্দ্র মিত্র। আমার বাবা একমাত্র ওয়ারিশ হিসেবে উক্ত সম্পত্তি মালিক আমি। আমি ধর্ম সাধনায় দীর্ঘ বছর বাড়িতে না থাকার সুযোগে এলাকার প্রভাবশালীরা আমার সম্পত্তি ভাগ বণ্টন করে জোর পূর্বক দখল করে রেখেছে। আমি বাড়ি এসে দেখি আমার সম্পত্তির মধ্যে প্রভাবশালীরা বসবাস করছে। তারা আমার জায়গায় আমাকে যেতে দেয় না। তারা আমার জাগয়ার মধ্যে ঘর-বাড়ি, দোকান-পাট করে আমার জমির ভূয়া মালিক সেজেছেন। আমি আমার সম্পত্তি থেকে বঞ্চিত। আমি আমার পরিবার নিয়ে আমার জমিতে ফিরে আসলেও প্রভাবশালীদের কারণে এখন আমি পথের ফকির। আমি এখন নিস্ব অবস্থায় আছি। অথচ আমার বাব-দাদাদের জমির কোন শেষ নাই কিন্তু আজ আমি পরিবার নিয়ে না খেয়ে দিন যাপন করছি। মাথা গোঁজার মত ঠাঁই পেতে মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছি বলে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন। এ সময় তিনি আরো জানান, বোয়ালিয়া মৌজার ১২১নং জেএল এর ৪১৭ নং খতিয়ানের ৭টি দাগে ৪ একর ৮৬ শতক, ৪১৪ নং খতিয়ানের ৪টি দাগে ৩ একর ৯৯ শতক, ৪১৯ নং খতিয়ানের ২টি দাগে ৩ একর ৩৩ শতক, ৪১৫ নং খতিয়ানের ৩টি দাগে ১ একর ৬৬ শতক, ৪১৬ নং খতিয়ানের ৫টি দাগে ১ একর ৮৯ শতক এবং ৪১৮ নং খতিয়ানের ১টি দাগে ৩৫ শতক জমির মালিক আমরা। সমস্ত জমি প্রভাবশালীরা দখল করে নিয়েছে। আমি অসহায় নিঃস্ব মানুষ। আমার জমি আমি ফেরত পেতে চাই। আমি প্রশাসন থেকে শুরু করে সবার সহযোগিতা কামনা করছি। আপনারা আমাকে আমার জমি ফিরিয়ে দেয়ার সদয় ব্যবস্থা করেন। নতুবা আমার পরিবার সহ আমার মারা যাওয়া ছাড়া আর কোন পথ নাই। এ ব্যাপারে শ্রীনাথ বাজারের ব্যবসায়ী আবুল কালাম ও এমাদুল জানান, নিরঞ্জন মিত্র গরিব মানুষ। তার বাব-দাদার এত সম্পত্তি থাকা সত্ত্বেও আজ সে পথের ভিখারী। প্রভাবশালীরা তার জায়গা নামে বেনামে ভোগ দখল করে খাচ্ছে। আমরা চাই প্রকৃত মালিক হিসেবে নিরঞ্জন মিত্র ও তার পরিবার যেন এই জমি ভোগ দখল করে শান্তিতে বসবাস করতে পারে। এ বিষয়ে ইউপি সদস্য মো. আলমগীর হোসেন বলেন, নিরঞ্জন মিত্র একজন অসহায় নিঃস্ব মানুষ। শ্রীনাথ বাজারে ছোট একটি চায়ের দোকান করে এখন সংসার চালাচ্ছে। তার বাব-দাদার অনেক সম্পত্তি থাকলেও সেখানে তিনি যেতে পারছেন না। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন টুটু জানান, আমরা এখনো লিখিত অভিযোগ পাইনি। তবে মৌখিকভাবে শুনেছি। লিখিত আবেদন পেলে আমরা সালিশের উদ্যোগ নিতে পারি। গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফেরদৌস আলম খান বলেন, জায়গা-জমির বিষয়গুলো আদালত বোঝেন। আদালতের নির্দেশনা পেলে আইনগত উদ্যোগ নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com