1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
ময়মনসিংহে বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, এগোবে বগুড়ার কাজের পর-গাজীপুর সংবাদ  সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা, মর্যাদা ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় আন্তর্জাতিক ঐক্য জোরদারের উদ্যোগ-গাজীপুর সংবাদ  জুলাই গণহত্যা মামলা: সাক্ষীদের প্রাণনাশের হুমকি ও গালিগালাজের অভিযোগে থানায় জিডি-গাজীপুর সংবাদ  সাংবাদিককে মিথ্যা জিডি হয়রানি, ইউএনও মোশারফের শাস্তি দাবি : টিপিএসবি’র-গাজীপুর সংবাদ  ছাতকে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন-গাজীপুর সংবাদ গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে সরিষা চাষে সরকারের সহায়তা: ৮ হাজার ২০০ কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার-গাজীপুর সংবাদ  ছাতক পৌর হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন-গাজীপুর সংবাদ  ছাতকের ছনবাড়ী বাজারে প্রস্তাবিত সোনাই নদী শুল্ক স্টেশন পরিদর্শন করেন সিলেট বিভাগীয় কমিশনার-গাজীপুর সংবাদ  বাবার মুক্তিযোদ্ধা গেজেট বাতিল, ‎কোটায় পাওয়া মেয়ের চাকরি বহালের অভিযোগ-গাজীপুর সংবাদ 

সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে ট্রাক-সিএনজির মুখামুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪ জন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ১৯৬ টাইম ভিউ

সেলিম মাহবুব,সিলেট:

সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে পাথরবাহী একটি ট্রাক ও সিএনজির মুখামুখি সংঘর্ষে ২জন নিহত। গুরুতর আহত হয়েছেন আরো ৪ জন। আহতদের ৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানাগেছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাত ৯ টার দিকে কোম্পানীগঞ্জের গৌরিনগর খাগাইল পাম্প এলাকায় সিলেটগামী পাথরবাহী ট্রাক ও বিপরীতগামী সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজিতে থাকা ৬ জন গুরুতর আহত হন।ট্রাকের ধাক্কায় সিএনজিটি দুমড়ে-মুচড়ে হয়ে পড়ে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের লুভিয়া গ্রামের মোতালেব মিয়ার পুত্র হারনুর রশিদ (৪০) ও নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার বিপাশা গ্রামের রনজিত সাহার পুত্র পার্থ সাহা (২৪)। আহতদের মধ্যে নয়াগাঙ্গের পাড় গ্রামের মৃত ময়না মিয়ার পুত্র শাহ আলম (৪০), লুবিয়া গ্রামের মুতালিব মিয়ার পুত্র নয়ন মিয়ার (২৫) পরিচয় পাওয়া গেছে। অন্য ২ জনের পরিচয় এখনো জানা যায়নি। স্থানীয় সুত্রে জানা গেছে, কোম্পানীগঞ্জ থেকে পাথরবাহী ট্রাকটি সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দেয়। সিলেট থেকে সিএনজি চালিত অটো- রিকশা চালক সহ ৫ জন যাত্রী নিয়ে কোম্পানীগঞ্জ যাচ্ছিল, গৌরিনগর এলাকায় পৌছে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন দুর্ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়েছে। পুলিশ

ও ফায়ার সার্ভিসের লোকজন আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। রাত ১১টা পর্যন্ত ২ জনের মৃ*ত্যু*র খবর পাওয়া গেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com