1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

চেয়ারম্যান প্রার্থী মাহাবুব উদ্দিন সেলিম আনারস মার্কা জনমত জরিপে এগিয়ে-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ১৫২ টাইম ভিউ

কাপাসিয়া (গাজীপুর) এসএম মাসুদ

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে গাজীপুরের কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উদ্দিন সেলিম তথা আনারস মার্কা জনমত জরিপে এগিয়ে রয়েছেন বলে জনভাষ্যে জানা গেছে।

সরেজমিন ঘুরে জানা যায়, মাহাবুব উদ্দিন সেলিম ব্যাক্তি ইমেজ, পারিবারিক ইমেজ, দল ও জনগনের জন্য নিবেদিত এবং সক্রিয় ব্যক্তিত্ব হিসেবে তার বেশ পরিচিতি রয়েছে এলাকায়। যা বিজয়ী হতে সহায়ক হবে বলে অনেকের ধারনা। আগামী ৮ মে প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচন যতই ঘনিয়ে আসছে আনারস প্রতীকের জনসমর্থন তথই বাড়ছে। হাট-বাজার, চায়ের দোকান, মাঠে-ঘাটে বেশির ভাগ মানুষ আনারস প্রতীকের প্রতি সমর্থন জানিয়ে আলাপ আলোচনায় মুখর হয়ে উঠেছেন।
উপজেলার বিভিন্ন স্থানে নানা শ্রেনী পেশার মানুষের সাথে কথা বললে তাদের মধ্যে শতকরা ৮০-৯০ জন মানুষ উন্নয়নের প্রতীক আনারস মার্কার প্রতি সমর্থন জানিয়েছেন।

এই নির্বাচনে প্রতীক বরাদ্দের পর মাহবুব উদ্দিন সেলিম ছুটছেন ভোটারদের ধরে ধারে দিন-রাত গণসংযোগ, উঠান বৈঠক ও সভা-সমাবেশের মাধ্যমে ব্যস্ত সময় পার করছেন তিনি। আনারস প্রতীকের কর্মী-সমর্থকদের নির্বাচনী প্রচারণায় সরগরম বিভিন্ন এলাকা। জনগণের উচ্ছ্বাস ও ভালবাসা এবং দলীয় নেতাকর্মীদের উপচেপড়া ভিড় পাশাপাশি এলাকার সাধারন মানুষের গনজোয়ার লক্ষ করা যাচ্ছে। উপজেলার প্রতিটি ওয়ার্ড পোস্টার- ফ্যাস্টুনে ছেয়ে গেছে। প্রতিটি মহল্লায় উঠান বৈঠকে কর্মী-সমর্থকরা সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরছেন মানুষের সামনে প্রতিনিয়ত।
গতকাল ২৬ এপ্রিল ঘাগটিয়া ও সম্মানিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগকালে এলাকায় মানুষের মাঝে এক ধরনের উচ্ছাস লক্ষ করা গেছে। আনারসের প্রার্থী মাহাবুব উদ্দিন সেলিম বলেন, মাঠে এখন আনারসের গণজোয়ার বইছে। আগামী ৮ মে নির্বাচনে ব্যালট বিপ্লবের মাধ্যমে তা প্রমাণিত হবে। তিনি দলমত নির্বিশেষে উপজেলার সর্বস্থরের জনসাধারণের আস্থা ও ভালোবাসা অর্জনে সক্ষম হয়েছেন বলেও নিজের অভিব্যক্তি প্রকাশ করেন।
তিনি বলেন, মাদক মুক্ত নেশা মুক্ত, দূর্নীতি মুক্ত সন্ত্রাস মুক্ত সমাজ গঠন করাই আমার লক্ষ্য। রাজনীতি আমার নেশা- পেশা নয়, তাই মানুষের জন্য কাজ করতে চাই মানুষের ভালবাসা অর্জন করতে চাই। সুযোগ দিলে সারা জীবন মানুষের পাশে থেকে গণ মানুষের জন্য কাজ করব। কাপাসিয়াকে একটি আধুনিক স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, কাপাসিয়া হবে একটি শান্তির নীড় পাশাপাশি নারী পুরুষের কর্মসংস্থান তৈরি করব। সাধারন শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার প্রতি দৃষ্টি থাকবে। দলমত নির্বিশেষে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি এমপি’র দিকনির্দেশনায় কাপাসিয়া বাসীর সেবা করতে চাই।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com