1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

সিলেটে সুরমা টাওয়ারের ১০ তলা থেকে পড়ে এক যুবকের মৃত্যু-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ১৭০ টাইম ভিউ

সেলিম মাহবুব,সিলেট:

সিলেট নগরীর তালতলা রোডের সুরমা টাওয়ারের ১০ তলা থেকে পড়ে মৃত্যুবরণ করেছেন বুরহান উদ্দিন (২০) নামের এক যুবক। মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল আনুমানিক ১১ ঘটিকার সময় এ ঘটনা ঘটে। বুরহান উদ্দিন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মোঃ আব্দুল মজিদের ছেলে ও সিলেট সিটি করপোরেশনের (সিসিক) লাইসেন্স শাখার চাকুরীজীবি। পুলিশ সুরমা টাওয়ারের সামনে থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। জানা গেছে, তিনি সিলেটের সুরমা মার্কেটের ১৩ তলায় একটি মেসে একা থাকতেন। আজ তিনি কর্মক্ষেত্রে যাওয়ার কথা থাকলেও সেখানে ছিলেন অনুপস্থিত। নিহত বুরহান উদ্দিনের “প্রিন্স বুরহান”নামের ফেসবুক আইডির টাইমলাইনে দেখা যায় আজ সকালে দেওয়া একটি স্ট্যাটাস। যেখানে তিনি লেখেন, জীবনে চলার পথে কারো সাথে খারাপ ব্যবহার অন্যায় করে থাকলে মাফ করবেন। দোয়া করবেন আল্লাহ যেন ক্ষমা করে দেয়। আমি আর পারছি না।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com