1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

সাপাহারে আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৪ উদযাপিত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১ মে, ২০২৪
  • ১৭৫ টাইম ভিউ
Exif_JPEG_420

নাজমুল হক সনি,সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর সাপাহারে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে।

বুধবার সকাল ৮ টায় সাপাহার উপজেলা শ্রমিক ঐক্য জোটের উদ্যোগে সাপাহার নতুন বাস স্ট্যান্ড হতে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মডেল মসজিদের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মোনাজাত করা হয়। সাপাহার লোড পয়েন্ট অফিসের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে শ্রমিক দিবসের গুরুত্ব তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি শামসুল আলম শাহ্ চৌধুরী।

এ সময় সদর ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম, রাজশাহী কলেজের অবসরপ্রাপ্ত শরীর চর্চা শিক্ষক আজাদ শাহ্ চৌধুরী, সদর ইউপি সদস্য মিজানুর রহমান চৌধুরী, সাপাহার লোড পয়েন্ট অফিসের সাধারণ সম্পাদক মাঈনদ্দিন, সহ-সভাপতি শামসুল হক, সাবেক সভাপতি মহরম হোসেন, নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়ন, ট্রাক,ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন সাপাহার থানা লোড পয়েন্ট, খাদ্য গুদাম ও বাজার শ্রমিক ইউনিয়ন, লোড আনলোড পরিবহন শ্রমিক ইউনিয়ন, হোটেল ও রেঁস্তরা শ্রমিক ইউনিয়ন, সিএনজি, অটো, রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের সকল নেতৃবৃন্দ ও সদস্যগণ সকল কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com