1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

নাটোরে প্রচারণাকালে দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ২৬৫ টাইম ভিউ

মোঃ মনজুরুল ইসলাম নাটোর প্রতিনিধিঃ

নাটোর সদর উপজেলার প্রতিদ্বন্দ্বী ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে অন্তত ২ জন আহত হয়েছে। আজ ৩ মে শুক্রবার দুপুরে নাটোর সদরের জংলী বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আসন্ন নাটোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান এবং অপর চেয়ারম্যান পদপ্রার্থী ও নাটোর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুম এর নির্বাচন কেন্দ্রিক প্রচারণা কালে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আসন্ন নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শরিফুল ইসলাম রমজান এর সমর্থক জংলি এলাকার আলাউদ্দিনের ছেলে আজগর আলী (৩৮) জংলী বাজারে সাধারণ মানুষের মাঝে প্রচারণা চালাচ্ছিল। এসময়ে অপর চেয়ারম্যান পদপ্রার্থী রিয়াজুল ইসলাম মাসুম সমর্থক একই এলাকার আলী হোসেনের ছেলে রানা (৩২) সহ ০৫/০৭ জন ব্যক্তি তাদেরকে বাধা দিলে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে মারামারি সংঘটিত হয়। খবর পেয়ে সংশ্লিষ্ট নাটোর সদর থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় আহত অবস্থায় রানা ও আজগর দুজনেই আহত অবস্থায় নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসার ভর্তি করা হয়। পরবর্তীতে আজগর আলী প্রাথমিক চিকিৎসা শেষে চলে গেলেও রানা বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com