1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম:
রাণীশংকৈলে রাজনৈতিক দলবদল,ওয়ার্কার্স পার্টির উপজেলা সেক্রেটারির জামায়াতে যোগদান-গাজীপুর সংবাদ  মসজিদ উন্নয়ন ধর্মীয় প্রতিষ্ঠানের পাশে চসিক প্রশাসক : ডা. শাহাদাত-গাজীপুর সংবাদ  জাউয়াবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন আব্দুর রহিম-গাজীপুর সংবাদ  ময়মনসিংহে বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, এগোবে বগুড়ার কাজের পর-গাজীপুর সংবাদ  সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা, মর্যাদা ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় আন্তর্জাতিক ঐক্য জোরদারের উদ্যোগ-গাজীপুর সংবাদ  জুলাই গণহত্যা মামলা: সাক্ষীদের প্রাণনাশের হুমকি ও গালিগালাজের অভিযোগে থানায় জিডি-গাজীপুর সংবাদ  সাংবাদিককে মিথ্যা জিডি হয়রানি, ইউএনও মোশারফের শাস্তি দাবি : টিপিএসবি’র-গাজীপুর সংবাদ  ছাতকে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন-গাজীপুর সংবাদ গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে সরিষা চাষে সরকারের সহায়তা: ৮ হাজার ২০০ কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার-গাজীপুর সংবাদ 

চিতলমারীতে রাতের আঁধারে জমি দখলের অভিযোগ উঠেছে-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ৪ মে, ২০২৪
  • ২০৬ টাইম ভিউ

সবুজ শিকদার,জেলা প্রতিনিধি বাগেরহাটঃ

বিচারের বাণী নীরবে কাঁদে।বিচার প্রার্থীরা ন্যায় বিচার পাচ্ছে না। বারবার হয়রানি শিকার হচ্ছে হামলাকারী ও দখলদারদের নিকট থেকে।কোনভাবেই সমাধান হচ্ছেনা জমির বিরোধ। দফায় দফায় মামলা-হামলা করে নিঃস্ব করে দিচ্ছে অসহায় মানুষদের। বিচারের দ্বারপ্রান্তে গিয়েও যেন কোন লাভ হচ্ছে না। হামলা ও দখলকারীদের খুঁটির জোর এতটাই যে তারা বিচারের ফয়সালাকে তোয়াক্কা না করেই বারবার হামলা ও জায়গা দখলে মরিয়া হয়ে উঠেছে।এমনই এক ঘটনা ঘটেছে বাগেরহাটের চিতলমারী উপজেলার হাড়িয়ারঘোপ এলাকার সুফিয়া বেগমদের পরিবারের উপর।

বাগেরহাটে চিতলমারীতে জায়গা দখল, ভূমি জালিয়াতি ও নানান অপকর্ম। একশ্রেণীর অসাধু দুষ্কৃতিকারীদের মদদে এসব কাজ করে বেড়াচ্ছে দখলকারী মহলটি।তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দরকার বলে দাবি করেন সচেতন মহল।রাতের আঁধারে এক নিরীহ পরিবারের জমিতে ঘর তুলে জবর দখল করার অভিযোগ উঠেছে। প্রতিবেশী মিজানুর কাজীর বিরুদ্ধে।গত মঙ্গবার (৩০ এপ্রিল) উপজেলার ১নং বড়বাড়িয়া ইউনিয়নের হাড়িয়ারঘোপ গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সুফিয়া বেগম বলেন, ৩নং হাড়িয়ারঘোপ  মৌজার এস,এ,২৬৩,২২৭ নং খতিয়ানের ৭৪২,৭৬৩,৭৬০/৭৬৩,৭৭১/৪২৭০ নং দাগের এক খন্ডের ০.৩৯ একর যাহা চৌহদ্দি উত্তরে-নদী, দক্ষিণে- সেকেন মোল্লা, পূর্বে-কবির ফকির এবং পশ্চিমে-নিলু সরদার, ওই মৌজার এস,এ,১৭৫ নং খতিয়ানের ১৩০৩,১৩০৪ নং দাগের ০.৯১ একর মধ্যে ০,১২ একর।যাহার চৌহদ্দি উত্তরে-বেলায়েত,দক্ষিণের- নজরুল কাজী, পূর্বে- মিজানুর কাজী নিজে, পশ্চিমে-নব আলী কাজী। আমরা দীর্ঘদিন যাবত এ জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছি। আমাদের নামে জমি থাকা সত্বেও  দখল করে নেওয়ার চেষ্টা করেন তারা। স্থানীয় ভূমিদস্যু মিজানুর কাজী ও তার সন্ত্রাসী বাহিনী রাতের আঁধারে সেই জমিতে ঘর তুলেছে।আমরা বাধা দিতে গেলে তার সন্ত্রাস বাহিনী দেশি অস্ত্র নিয়ে হত্যা ও জখমের ভয় দেখায়।তখন আমরা বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবগত করি।

এ সকল অভিযোগ অস্বীকার করে মিজানুর রহমান  জানান, ওই জায়গাটা মূলত আমার দাদার। সুফিয়া বেগম জমিটা আমার দাদার কাছ থেকে বন্ধক হিসেবে নিয়েছে। এখন আমরা জমিটা ফেরত চাইলে তারা দিতে অস্বীকার করে।

স্থানীয় ইউপি সদস্য সিদ্দিক মোল্লা বলেন,আমরা জামেলা চাইনা, শান্তি চাই।স্থানীয় ভাবে মীমাংসা করার জন্য কয়েক বার এ বিষয় নিয়ে বসা বসি  হয়েছে।সুফিয়া বেগমরা কোন ভাবেই হাজির হয় না।

এ ব্যাপারে বড়বাড়িয়া ক্যাম্পের এএসআই ইফরান জানান,এ বিষয় নিয়ে কোর্টে ১৪৪ ধারা চলতেছে।এবং দুই পক্ষইকেই শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বলা হয়েছে। তারপরও যদি কেউ বিজ্ঞ আদালতের আদেশ অমান্য করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com