1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
জাউয়াবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন আব্দুর রহিম-গাজীপুর সংবাদ  ময়মনসিংহে বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, এগোবে বগুড়ার কাজের পর-গাজীপুর সংবাদ  সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা, মর্যাদা ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় আন্তর্জাতিক ঐক্য জোরদারের উদ্যোগ-গাজীপুর সংবাদ  জুলাই গণহত্যা মামলা: সাক্ষীদের প্রাণনাশের হুমকি ও গালিগালাজের অভিযোগে থানায় জিডি-গাজীপুর সংবাদ  সাংবাদিককে মিথ্যা জিডি হয়রানি, ইউএনও মোশারফের শাস্তি দাবি : টিপিএসবি’র-গাজীপুর সংবাদ  ছাতকে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন-গাজীপুর সংবাদ গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে সরিষা চাষে সরকারের সহায়তা: ৮ হাজার ২০০ কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার-গাজীপুর সংবাদ  ছাতক পৌর হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন-গাজীপুর সংবাদ  ছাতকের ছনবাড়ী বাজারে প্রস্তাবিত সোনাই নদী শুল্ক স্টেশন পরিদর্শন করেন সিলেট বিভাগীয় কমিশনার-গাজীপুর সংবাদ 

নাটোরের বড়াইগ্রামে চুরির ১৬০ বস্তা চালসহ ট্রাক উদ্ধার, গ্রেফতার ১-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ৬ মে, ২০২৪
  • ১৯৯ টাইম ভিউ

মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

নাটোরের বড়াইগ্রামে প্রতারণার মাধ্যমে চুরির ১৬০ বস্তা চালসহ চোর চক্র ও সংঘবদ্ধ প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৫ মে) দিবাগত রাতে মুন্সিগঞ্জ সদর এলাকা তাকে গ্রেফতার করা হয়। সোমবার (৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে নাটোর পুলিশ সুপারের কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতার আসামি মো. লিটন প্যাদা আরিফ (৪৫) পটুয়াখালীর গলাচিপা উপজেলার পূর্বপাড় ডাকুয়া এলাকার আজাহার প্যাদার ছেলে। পুলিশ জানান, গত ২৪ এপ্রিল বড়াইগ্রাম উপজেলার অটো রাইস মিলের মালিক মাহবুবুর রহমানের কাছে ঢাকার মোহাম্মদপুর এলাকার এক চাল ব্যবসায়ী পরিচয়ে চাল ক্রয়ের প্রস্তাব দেয়। এ প্রস্তাবে গত ৩০ এপ্রিল রাতে মিল মালিক ৫০ কেজির ২৭০ বস্তা চাল গাড়িযোগে ঢাকায় পাঠিয়ে দেন। পরে রাত ১১টার দিকে প্রতারক চক্রের সদস্যরা কৌশলে ঢাকার মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের রাস্তার পাশে অন্য একটি ট্রাকে ওই চালের বস্তাগুলো নামিয়ে নেয়। অটো রাইস মিলের চালের মালিক মাহবুবর রহমান ঢাকার চাল ব্যবসায়ী পরিচয় প্রদানকারী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করলে তার মোবাইল বন্ধ পান। তিনি বুঝতে পারেন তার ১৩.৫০ টন চাল চুরি করেছে। পরে মিল মালিক মাহবুবুর রহমান বড়াইগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে নাটোর জেলার পুলিশ সুপার মো. তারিকুল ইসলামের দিক-নির্দেশনায় বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের তত্ত্বাবধানে একটি চৌকস টিম গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। এসময় মুন্সিগঞ্জ সদর থানা এলাকায় রোববার দিবাগত রাতে আন্তঃজেলা চাল চোর ও সংঘবদ্ধ প্রতারক চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেন। পুলিশ আরও জানায়, পরবর্তীতে গ্রেফতার আসামির তথ্য মতে মুন্সিগঞ্জ সদর থানার সিপাহিপাড়া, দরগাবাড়ি ও দূর্গাবাড়ি এলাকা থেকে আত্মসাতের চালের মধ্যে ১৬০ বস্তা চাল এবং মুক্তারপুর পেট্রোল পাম্প থেকে চুরির কাজে ব্যবহৃত ট্রাকটি উদ্ধার করা হয়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) মো. শরীফ আল রাজীব ঢাকা মেইলকে বলেন, আমরা গ্রেফতার আসামির মাধ্যমে জানতে পেরেছি, এ ঘটনার সঙ্গে আরও একজন জড়িত রয়েছে। তাকে গ্রেফতারে পুলিশ কাজ শুরু করেছে বলে এ কর্মকর্তা জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com