1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
নবনির্বাচিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে পটুয়াখালী জেলা শ্রমিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে আনন্দ মিছিল-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে ২০ বোতল বিদেশি মদসহ একজন গ্রেফতার- গাজীপুর সংবাদ  পীরগঞ্জে ইএসডিও’র উদ্যোগে প্রমীলা প্রীতি ফুটবল: রাঙ্গাটুঙ্গি একাডেমি বিজয়ী।-গাজীপুর সংবাদ  মোহনা টিভির সিইও অপসারণের খবর ভিত্তিহীন দাবি-গাজীপুর সংবাদ  ছাতকে বৃহত্তর ছাতক প্রবাসী সমিতি নর্থ ওয়েস্ট ইউকের উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু শিবির।-গাজীপুর সংবাদ  ছাতকে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির আয়োজনে “জ্ঞানদ্বীপ” মেধাবৃত্তি পরিক্ষা সম্পন্ন-গাজীপুর সংবাদ  নির্বাচনী সাবসেন্টার স্থানান্তরের দাবিতে ছাতকের ছনখাইড়ে সংবাদ সম্মেলন-গাজীপুর সংবাদ  নাটোরের নলডাঙ্গায় আবারও বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি-গাজীপুর সংবাদ  পটুয়াখালীতে রাত পোহালেই বন্ধুজন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির নির্বাচন-গাজীপুর সংবাদ  কাপাসিয়ার ৫নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মেহেদী হাসান বাচ্চু: রাজপথের লড়াকু সৈনিক থেকে জনসেবার অঙ্গীকার-গাজীপুর সংবাদ 

ছাতকের সুরমা সেতু দুর্বিণ শাহ’র নামে ও গোল চত্ত্বর পাগল হাসানের নামে নাম করণের জন্য সংসদে প্রস্তাব করেন এমপি মানিক-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ৮ মে, ২০২৪
  • ২০৪ টাইম ভিউ

সেলিম মাহবুব,সিলেট:

ছাতকে সুরমা নদীর উপর প্রতিষ্ঠিত সেতুটির নামকরণ “দুর্বিণ শাহ সেতু” এবং সুরমা সেতুর নিকটবর্তী টোল প্লাজার সম্মুখের গোল চত্বরকে “পাগল হাসান চত্ত্বর”নাম করণের দাবী সংসদে উত্থাপন করলেন সুনামগঞ্জ-৫ ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য, সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুহিবুর রহমান মানিক। রবিবার (৬ মে) জাতীয় সংসদের স্পীকারের মাধ্যমে ৭১ বিধিতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বরাবরে এই দাবি জানান, মুহিবুর রহমান মানিক এমপি। তিনি ছাতকের দুই কৃতিমান পুরুষকে ছাতক-দোয়ারাবাসী স্মরণীয় করে রাখতে জাতীয় সংসদে এ প্রস্তাব উত্থাপন করেন। মুক্তিযুদ্ধের সংগঠক জ্ঞানের সাধক, মরমী কবি দুর্বিণ শাহ ছিলেন ছাতকের দুর্বিণ টিলার

বাসিন্দা এবং বিশ্বে যিনি গানের মাধ্যমে ছাতক তথা দেশের নাম উজ্জ্বল করেছেন। এ দিকে কালারুকা ইউনিয়নের শিমুল তলা গ্রামের বাসিন্দা মতিউর রহমান হাসান ওরফে পাগল হাসান তরুণ বয়সে তার গানের মাধ্যমে সিলেট বাসীর নাম তুলে ধরেছেন বিশ্বে। তিনি সম্প্রতি ছাতকে এক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। ছাতকের এই খ্যাতিমান বাউল, সাধক দুর্বিণ শাহ”র নামে সুরমা সেতু ও খ্যাতিমান কন্ঠ শিল্পী তরুন গীতিকার, সুরকার মতিউর রহমান হাসানের (পাগল হাসান) নামে গোল চত্ত্বরের নামকরণ এখন সময়ের দাবি। গত ২৯ এপ্রিল ছাতক উপজেলা সমন্বয় কমিটির সভায়ও এই প্রস্তাবটি পাস করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com