1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন

সড়ক দুর্ঘটনায় নিহত শিল্পী পাগল হাসানের বাড়িতে শফিউল আলম চৌধুরী নাদেল এমপি-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ৮ মে, ২০২৪
  • ৩২৫ টাইম ভিউ

সেলিম মাহবুব,সিলেট:

ছাতকে অকাল প্রয়াত শিল্পী পাগল হাসানের বাড়িতে এসে তাঁর মাকে সমবেদনা জানিয়েছেন, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার- ২ আসনের সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল। মঙ্গলবার (৭ মে) ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের শিমুলতলা গ্রামে পাগল হাসানের বাড়িতে আসেন আওয়ামী লীগের কেন্দ্রীয় এ নেতা। এ সময় তিনি শিল্পীর স্বজনদের সঙ্গে আলাপকালে জানান,অকাল প্রয়াত এই প্রতিভাবান শিল্পীর স্মৃতি রক্ষার্থে এবং তার সংগীতগুলো সংগ্রহ ও প্রকাশে তার অবস্থান থেকে তিনি সার্বিক সহযোগিতা করবেন। এই ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের সঙ্গে তার আলাপ হয়েছে বলেও তিনি জানান। তিনি প্রয়াত শিল্পী পাগল হাসানের মায়ের হাতে যুক্তরাষ্ট্র প্রবাসী মোস্তফা ফরিদুল হাসান কোরেশীর পক্ষ থেকে দেয়া ৫০ হাজার টাকা তুলে দেন। পরে তিনি শিল্পী পাগল হাসানের কবর জেয়ারত করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন জগন্নাথপুর উপজেলা পরিষদ এর সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com