
সেলিম মাহবুব,সিলেট:
ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের রসুলপুর (রাখা) গ্রামের বাসিন্দা, বর্তমানে পৌর শহরের মন্ডলীভোগস্থ শাহজালাল আবাসিক এলাকার বাসিন্দা, শহরের তাহিরপ্লাজাস্থ “হুদা শাড়ী ঘরের” স্বত্বাধীকারি ব্যবসায়ী হাজী ফজলুর রহমান (৭৮) তিনি আমাদের মধ্যে নেই।
শুক্রবার বাদ আছর সিলেট নগরীর জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন )। তিনি সিনিয়র সাংবাদিক, যুক্তরাজ্য প্রবাসী হাবিবুর রহমান ও সাবেক ইউপি সদস্য এখলাছুর রহমান ময়না মিয়ার বড় ভাই।মরহুমের প্রথম জানাজার নামাজ শনিবার (১১ মে) ছাতকের দক্ষিণ মন্ডলীভোগস্হ বায়তুস সামাদ জামে মসজিদের সামনে সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজার নামাজ বিকাল ২ টা ৩০ মিনিটের সময় রসুলপুর গ্রামের নিজ বাড়ীতে অনুষ্ঠিত হবে। মরহুমের জানাজায় সকলের উপস্থিতি ও দোয়া কামনা করা হয়েছে ।
Leave a Reply