1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম:
গলাচিপায় গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত-গাজীপুর সংবাদ  ছাতকের চরমহল্লা ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান সামছ উদ্দিন আহমেদ-গাজীপুর সংবাদ  শ্রীলঙ্কার সাংবাদিকদের পাশে ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সরকারের প্রতি আহ্বান-গাজীপুর সংবাদ  ভারতীয় সাংবাদিক নেতা মীর মোহাম্মদ আলী ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের স্থায়ী সদস্য নির্বাচিত-গাজীপুর সংবাদ  ছাতক-সিলেট রেললাইন নির্মাণ প্রকল্প ২০২৭ সালের জুন পর্যন্ত মেয়াদ বৃদ্ধি-গাজীপুর সংবাদ  গলাচিপা পৌরসভায় ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী নাজমুল হুদা রিপন, গাড়িবহরে প্রচারণা-গাজীপুর সংবাদ  বড়লেখায় নিসচা’র উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে মিছিল দিতে গিয়ে জনতার হাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই সদস্য অবরুদ্ধ অতঃপর পুলিশে-গাজীপুর সংবাদ  রামরাম দিঘিকে সবুজে সাজানোর উদ্যোগ,প্রথম ধাপে রোপণ করা হলো ২০০ কৃষ্ণচূড়া-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে বৈদ্যুতিক নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন: সভাপতি সুমন, সম্পাদক মান্নান-গাজীপুর সংবাদ 

রাণীশংকৈলে উপজেলা পরিষদ নির্বাচনে বিপ্লব, সোহেল ও সারমিন নির্বাচিত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২২ মে, ২০২৪
  • ২১৭ টাইম ভিউ

হুমায়ুন কবির,রানীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দ্বিতীয় ধাপের ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন মঙ্গলবার (২১ মে) অনুষ্ঠিত হয়েছো। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী (উপজেলা আ.লীগ যুগ্ন সাধারণ সম্পাদক) আহম্মদ হোসেন বিপ্লব (ঘোড়া) প্রতীকে ৪৪ হাজার ২শ ৫৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (উপজেলা আ.লীগ সভাপতি) অধ্যাপক সইদুল হক (আনারস)প্রতীক নিয়ে পেয়েছেন ৩৪ হাজার ১ শ ৮০ ভোট।এছাড়াও স্বতন্ত্র প্রার্থী (সাবেক উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক)আব্দুল কাদের মোটরসাইকেল প্রতীক নিয়ে ৩২ হাজার ২ শ ৩৫ ভোট পান। অপরদিকে ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।

ভাইস চেয়ারম্যান পদে (উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি)সোহেল রানা (টিউবওয়েল) প্রতীকে ৩৩ হাজার ১২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী (উপজেলা যুব লীগের সাধারণ
সম্পাদক)রমজান আলী (বৈদ্যুতিক বাল্প) প্রতীকে পেয়েছেন ৩২ হাজার ৮৩ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে সারমিন আক্তার (হাঁস) প্রতীক নিয়ে ৩২ হাজার ৭ শত ৪৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক) ফরিদা ইয়াসমিন (ফুটবল) প্রতীকে পেয়েছেন ২৯ হাজার ১শত ৭৫ ভোট। উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং কর্মকর্তা রকিবুল হাসান এদিন রাত সাড়ে ৯ টায় উপজেলা পরিষদের নির্বাচনী ফল ঘোষণা কেন্দ্র থেকে বেসরকারি ভাবে এ ফলাফল ঘোষণা করেন।সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সকাল ৮ টায় থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলে। নির্বাচনকে উৎসবমূখর,অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে জেলা রিটার্নিং কর্মকর্তা
সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনী, স্ট্রাইকিং ফোর্স,প্রতিটি ইউনিয়নে ও পৌরসভায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত ছিল।এ উপজেলায় ১টি পৌরসভা ও ৮ টি ইউনিয়নে মোট ১ লাখ ৮৩ হাজার ৩৯১ জন ভোটার রয়েছে। এর মধ্যে এ নির্বাচনে মোট ১১৩২৩৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ছিল ৬৬ টি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com