1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

নাটোর ০৪ আসনের সংসদ সদস্যের বিরুদ্ধে সাংবাদিকদের মানববন্ধন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ১৯৪ টাইম ভিউ

মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টার :

নাটোরের বড়াইগ্রামে সাংবাদিকদের নিয়ে আপত্তিকর বক্তব্য প্রত্যাহারের দাবিতে নাটোর ০৪ আসনের সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারীর বক্তব্যের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে স্থানীয় সাংবাদিকবৃন্দ।

রবিবার বেলা সাড়ে ১১টার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তরা বলেন, শনিবার সকালে স্থানীয় একটি প্রেসক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারী বড়াইগ্রাম উপজেলায় একজন ছাড়া প্রত্যেকেই দুর্নীতিবাজ সাংবাদিক বলে আখ্যায়িত করেন এমন বক্তব্যের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে তাৎক্ষণিক ক্ষুব্ধ হন সাংবাদিক মহল। একজন দায়িত্বশীল পদে থেকে ঢালাওভাবে সবাইকে দুর্নীতিবাজ বলে সংসদ সদস্য সাংবাদিকতা পেশার অপমান করেছেন। দ্রুত এই বক্তব্য প্রত্যাহারের দাবী জানান সাংবাদিকরা। মানববন্ধনে বড়াইগ্রাম উপজেলাসহ বিভিন্ন উপজেলার সাংবাদিকরা অংশ নেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com