1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
*সুনামগঞ্জ কোর্টে পিটিশন মামলা দায়ের* ছাতকে বসতবাড়ির বাউন্ডারির সাপোর্টিং ওয়াল ভেঙে ঘর নির্মাণের অভিযোগ ভূমিখেকো প্রভাবশালীর বিরুদ্ধে-গাজীপুর সংবাদ  বড়লেখায় ‘রয়েল মার্ক’ ডিজিটাল সেন্টারের উদ্বোধন-গাজীপুর সংবাদ  আশুলিয়ায় সাংবাদিক সৌরভকে আবারও হুমকি, মামলা প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় বসতবাড়িতে হামলা, নারীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় রাস্তা বিরোধ ও মসজিদে যাতায়াতে বাধা, এলাকাবাসীর ক্ষোভ-গাজীপুর সংবাদ  গজারিযা মাদক মুক্ত সমাজ গড়ার শপথ নিলেন পাঁচ শতাধিক যুবক-গাজীপুর সংবাদ  গর্বের বাকেরগঞ্জের প্রথম কেন্দ্রীয় কাউন্সিল নির্বাচন সম্পন্ন: সভাপতি মোহন ও সাধারণ সম্পাদক গনি নির্বাচিত-গাজীপুর সংবাদ  ‎পূজামণ্ডপের আলোয় ঝিলমিল করা শৈশব থামল নিমিষেই:বাসের বেপরোয়া চাকার নিচে চিরতরে হারিয়ে গেল ছোট্ট সেতু-গাজীপুর সংবাদ  ‎ রাণীশংকৈলে আলীর ইটভাটা সংলগ্ন ধানক্ষেতের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার-গাজীপুর সংবাদ  জামালপুরে জলবায়ু পরিবর্তনের জন্য সৃষ্ট ঐতিহাসিক ক্ষয়ক্ষতির ন্যায্য ক্ষতিপূরণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ 

কোম্পানীগঞ্জ সীমান্তে বাংলাদেশী যুবকের লাশ উদ্ধার-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ১৫৪ টাইম ভিউ

সেলিম মাহবুব,সিলেট:

রবিবার সকালে কোম্পানীগঞ্জ সীমান্ত এলাকা থেকে বাংলাদেশী এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (১ জুন) রাত ৯ টায় নুরুজ্জামিন (২৩) নামের এক যুবককে ঘর থেকে ডেকে নিয়ে যায় বন্ধু জুবেদ, লিয়াকত ও হৃদয়। কিন্তু নুরুজ্জামিন আর রাতে বাড়ি ফিরেনি। ঝড়-তুফানের মধ্যে সারারাত বসেই কাটিয়ে দেন তার স্ত্রী স্মৃতি বেগম। স্বামীর মোবাইলে কল দিয়ে তাকে না পেয়ে জুবেদের মোবাইলে কল দিতে থাকেন স্মৃতি। সারারাত জুবেদের মোবাইল কল দিয়েছেন কিন্তু রিসিভ করেনি সে। সকালে খবর পান-নারাইনপুর সীমান্তের কুত্তাখালী নদীতে স্বামী নুরুজ্জামিনের লাশ পাওয়া গেছে। খবর শুনে বাকরুদ্ধ হয়ে পড়েন নুরুজ্জামিনের স্ত্রী স্মৃতি বেগম। রবিবার বিকালে কথা হয় তার সঙ্গে। তিনি স্বামী হারা হয়ে শোকে পাথর হয়ে গিয়েছেন। তাকিয়ে আছেন ফ্যাল ফ্যাল করে। কথা বলেন নি কারো সাথে। তাদের ৩ বছরের আফসার ও ২ বছরের লিমা নামে ২টি সন্তান রয়েছে। স্থানীয়রা লোকজন জানান-বাংলাদেশ ও ভারতে গরু, মহিষ, টিভি, মোটরসাইকেল ও ফ্রিজসহ বিভিন্ন জিনিস চুরি করে কোম্পানীগঞ্জ উপজেলার চিকাডহর গ্রামের জুবেদ, লিয়াকত, হৃদয়সহ তাদের ৭ থেকে ৮ জনের একটি দল। শনিবার রাতে তারা দল বেঁধে নারাইনপুর সীমান্ত দিয়ে ভারতে যায়। সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা ভারতীয় নাগরিকরা তাদের ধাওয়া করে। এসময় তারা নুরুজ্জামিনকে ধরে ফেলে।

ভারতীয়রা তাকে বেদম মারপিট করে হত্যা করেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তাকে আটক করে মারপিট ও বিভিন্ন নির্যাতনের ২ টি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বলেও তারা জানান। দু দিন আগে ভারতীয় নাগরিক রবি নামের একজনের একটি মোটরসাইকেল চুরি হয়। রাত প্রায় ১১টায় এই মোটরসাইকেল খোঁজাখুঁজি করে ভারতীয় ৫-৭ জন অস্ত্র নিয়ে বাংলাদেশের নারাইনপুর ও চিকাডহর গ্রামে আসে। তারা বলে যায়-এই চোরদের পেলে আর জীবিত ফেরত দিবে না। রবিবার সকাল সাড়ে ৭ টায় স্থানীয় লোকজন ঠেলা জাল নিয়ে মাছ ধরতে যায় উপজেলার নারাইনপুর সীমান্তের ১২৪৭ এর ৫ এস পিলারের পাশে। এ সময় কুত্তাখালী নদীর কিনারায় নুরুজ্জামিনের লাশ ভেসে থাকতে দেখে তার বাড়িতে খবর দেওয়া হয়। পরে পরিবারের লোকজন এসে নদী থেকে তার লাশ তীরে তুলে রাখে। এ সময় তার হাত পেছনের দিকে বাধা ও মাথায় ধারালো অস্ত্রের আঘাত এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিলো। লাশের হাতের ভিতর দিয়ে লোহার পাইপ ঢুকানো ছিল। পরে থানা পুলিশ ও বিজিবি মিলে ঘটনাস্থলে আসে এ সময় ভারত বিএসএফ’র ভোলাগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডারও সেখানে আসেন। স্থানীয়রা অভিযোগ করেন ভারতীয়রা তাকে মেরে এখানে রেখে গেছে। বিজিবির মিডিয়া উইং কমান্ডার জানান, নুরুজ্জামিনের আত্মীয়-স্বজনের সাথে আমাদের ফোর্সের কথা হয়েছে। তারা ভারতে যাওয়ার বিষয়ে কিছু বলেনি। রাতে বাড়ি থেকে সে বেরিয়ে যায় এবং সকালে নদীতে তার লাশ পাওয়া গেছে। কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম দস্তগীর আহমদ জানান,আমরা লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। আমরা শুনেছি তারা কয়েকজন ভারতে যাওয়া আসা করতেন। স্থানীয়রা জানিয়েছেন, শনিবার রাতেও তারা ভারতে গিয়েছিলেন। বিষয়টি তদন্ত করে দেখা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com