1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম:

তাহিরপুর উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ২১৮ টাইম ভিউ

তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগন্জের তাহিরপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আফতাব উদ্দিন, সকলের প্রিয় সর্বোচ্চ ভোটে বিজয়ী ভাইস চেয়ারম্যান আলমগীর খোকন, মহিলা ভাইস চেয়ারম্যান আইরিন আক্তার আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করেছেন ।

সোমবার সকাল ১০ ঘটিকায় নব নির্বাচিত চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানগন কে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফুলের পাপড়ি ছিটিয়ে বরন করে নেন।

নব নির্বাচিত চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানগনকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে সাবেক চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল বলেন আমি দীর্ঘদিন এই দায়িত্ব পালন করেছি আমার চলাফেরায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে মার্জনা করবেন। আমি আপনাদের নতুন প্রতিনিধিদের কাছে দায়িত্ব হস্তান্তর করে দিলাম তারা সবাই আমার চাইতেও ভালো করবে এই প্রত্যাশা করি।

চেয়ারম্যান আফতাব উদ্দিন বলেন, আমি আমার সর্বোচ্চ মেধা দিয়ে আপনাদের সেবা করার চেষ্টা করবো।আমি সাবেক উপজেলা চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল কে ধন্যবাদ জানাই এই সুন্দর আয়োজন করার জন্য।

দায়িত্ব গ্রহন করে জনতার ভাইস চেয়ারম্যান আলমগীর খোকন বলেন, আমি আপনাদের ভালবাসার কাছে চিরকৃতজ্ঞ। যতদিন পৃথিবীতে বেছে থাকব আপনাদের খেদমত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা যে কোন প্রয়োজনে যে কোন সময় আমাকে ডাকবেন আমি আপনাদের পাশে আছি এবং থাকব। আজকে আপনারা আমাকে যে গুরুদায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য সকলের সহযোগিতা কামনা করছি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com