1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
Best new Non GamStop Casino 2026: Unlock massive bonuses and fast payouts for UK DBbet UZ’da 24/7 qo’llab-quvvatlash: xavfsiz o’yin tajribasi রহস্যজনক অন্তর্ধান: কাপাসিয়ায় মিলল স্কুলছাত্রের রক্তমাখা ইউনিফর্ম, নিখোঁজ অন্তর-গাজীপুর সংবাদ  লাফার্জ-হোলসিম বাংলাদেশ লিমিটেড শ্রমিক ইউনিয়নের নির্বাচন ৩০ আগষ্ট-গাজীপুর সংবাদ  তাহিরপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ:-গাজীপুর সংবাদ  Your essential guide to the best online betting Canada: Legal insights and favorite sites Claim your bonuses at Online Pokies NZ: tips for making the most of promotions ছাতকে রাধানগর মাদ্রাসার জিপিএ-৫ প্রাপ্ত দুই শিক্ষার্থী-কে সংবর্ধনা প্রদান-গাজীপুর সংবাদ  পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে মোবারক র‌্যালি বাস্তবায়নে নেতৃবৃন্দের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মতবিনিময়-গাজীপুর সংবাদ  Mostbet’le online oyun oynamanın en güvenilir yolları

রাণীশংকৈলে শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৬৩ টাইম ভিউ

হুমায়ুন কবির, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি:

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে) সন্ধ্যায় রাণীশংকৈল পৌর শহরে উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, রাজনৈতিক দর্শন, মুক্তিযুদ্ধে অবদান এবং রাষ্ট্র গঠনে তাঁর ঐতিহাসিক ভূমিকা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। রাণীশংকৈল পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ। এছাড়াও বক্তব্য রাখেন পৌর বিএনপির, সাধারণ সম্পাদক মহসিন আলী, উপজেলা বিএনপির সহ-সভাপতি নূর নবী, শাহাদাত হোসেন, পান্না বিশ্বাস, খলিলুর রহমান,

সাংগঠনিক সম্পাদক এমআর বকুল মজুমদার, বিএনপি নেতা ফেরদৌস আলম মানিক, সাবেক ইউপি চেয়ারম্যান জমিরুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান মানিক, মহিলা দলের আহ্বায়ক মনিরা বিশ্বাসসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক মূল্যবোধের এক উজ্জ্বল প্রতীক। দেশের সংকটময় সময়ে তিনি জাতিকে সাহসী ও দূরদর্শী নেতৃত্ব প্রদান করেন। উৎপাদনমুখী অর্থনীতি, গ্রামীণ উন্নয়ন, আত্মনির্ভরশীলতা এবং জনগণের ক্ষমতায়নের মাধ্যমে তিনি একটি সমৃদ্ধ ও শক্তিশালী বাংলাদেশ বিনির্মাণের ভিত্তি স্থাপন করেন। আলোচকরা আরও বলেন, মহান মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডার হিসেবে এবং প্রথম নিয়মিত ব্রিগেড ‘জেড ফোর্স’-এর অধিনায়ক হিসেবে জিয়াউর রহমান বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর দেশপ্রেম, সততা, নেতৃত্বগুণ ও উন্নয়নমুখী রাজনৈতিক দর্শন আজও জাতীয় জীবনে প্রেরণার উৎস হয়ে রয়েছে। দেশের উন্নয়ন, গণতন্ত্রের বিকাশ এবং জাতীয় স্বার্থ সংরক্ষণে তাঁর আদর্শ অনুসরণ সময়ের অপরিহার্য দাবি বলেও মন্তব্য করেন বক্তারা। অনুষ্ঠানের শেষপর্বে দুস্থদের মাঝে খাবার বিতরণ ও শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও মরহুম আরাফাত রহমান কোকোর সুস্বাস্থ্য ও রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com