1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

মান্নান ও মানিক সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য নির্বাচিত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ২১৪ টাইম ভিউ

সেলিম মাহবুব,সিলেট:

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত হয়েছেন সুনামগঞ্জের দুইজন সংসদ সদস্য। জাতীয় সংসদের স্পীকার কর্তৃক এই দুই সংসদ সদস্যকে সিন্ডিকেট সদস্য মনোনীত করা হয়েছে। সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য নির্বাচিত হয়েছেন ২২৬ সুনামগঞ্জ-৩, জগন্নাথপুর- শান্তিগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এম এ মান্নান ও ২২৮ সুনামগঞ্জ-৫, ছাতক – দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। ২০২৩ সালের ১১ জানুয়ারি সুবিপ্রবি/কমিটি /সিন্ডিকেট ৫২ নং স্বারক পত্রের আলোকে এই দুই সংসদ সদস্যকে

সিন্ডিকেট সদস্য নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি করা হয়। সোমবার ২৪ জুন ২০২৪ ইং গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জাতীয় সংসদ সচিবালয়,মানব সম্পদ শাখা-১, এর উপ-সচিব মোঃ মাহবুব জামিল স্বাক্ষরিত এক সরকারি প্রজ্ঞাপনে এ বিষয়টি নিশ্চিত করা হয়। একই সাথে গত ২৯ মে ২০২৪ ইং তারিখ জাতীয় সংসদ সচিবালয়ের একই শাখা থেকে এব্যাপারে জারিকৃত একটি প্রজ্ঞাপন বাতিল করার বিষয়টিও নিশ্চিত করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com